শহীদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল কলেজের গভর্নিং বডির সভাপতি মোকছেদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শহীদ ফ্লাইট লে. মাসুদ মেমোরিয়াল কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি হয়েছেন মো. মোকছেদ আলম।
আজ রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
কলেজটি যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গায় অবস্থিত। আর কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি মোকছেদ আলম জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এবং কেশবপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি। তার গ্রামের বাড়ি উপজেলার ১০নং সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স করেছেন তিনি।
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বডির বর্তমান সভাপতি সৈয়দ জাহিদ হোসেন-এর মনোনয়ন পরিবর্তনপূর্বক তদস্থলে মো. মোকছেদ আলমকে মনোনয়ন দেয়া হলো।




