Agamir Somoy E-Paper
শুক্রবার, ১২ জুন, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ঠিকানা মারুফের আশ্রম
শুক্রবার, ১২ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

মনিপুর স্কুলে বসছেন শিক্ষা ক্যাডারের অধ্যক্ষ

  • প্রতিটি শাখার তদারকিতে থাকবেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ২২:৫৪
মনিপুর স্কুলে বসছেন শিক্ষা ক্যাডারের অধ্যক্ষ

মনিপুর উচ্চ বিদ্যালয়

রাজধানীর আলোচিত মনিপুর উচ্চ বিদ্যালয়ে ৬০২ কোটি টাকার বিশাল আর্থিক দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির বর্তমান এডহক কমিটি ভেঙে দিয়ে ৬ সদস্য বিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হচ্ছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান ক্যাম্পাসসহ মোট সাতটি শাখার প্রধান হিসেবে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পদায়নের সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এমন সিদ্ধান্ত হয়। আগামী রবিবার এ সংক্রান্ত আদেশ হতে পারে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক আগামীর সময়কে বলেছেন, ‘মনিপুর স্কুলে অনিয়মের বিষয়টি প্রধানমন্ত্রী অবগত। স্কুলে শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে কমিটি ভেঙ্গে দিয়ে বিশেষ কমিটি গঠন, শিক্ষা ক্যাডার থেকে অধ্যক্ষ, শাখা প্রধান নিয়োগ দেওয়া হবে। এই সংক্রান্ত আদেশ হতে পারে রবিবার।’

গত ১৮ মে ‘মনিপুর স্কুলে লুট ৬০২ কোটি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে আগামীর সময়। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনন্থ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) তদন্তে আসে এই দুর্নীতি। এরপর স্কুলটির ফাইল তলব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিষ্ঠানটিতে করণীয় ঠিক করতে আজ জরুরি সভা ডাকা হয়। সেখানে ডিআইএ পরিচালক, মনিপুর স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অংশীজন উপস্থিত ছিলেন। সর্বসম্মতিতে স্কুলের কমিটি ভেঙ্গে দেওয়াসহ অন্যান্য সিদ্ধান্ত হয় এ সভায়।

বৈঠক সূত্রে জানা গেছে, মনিপুর স্কুলের সার্বিক উন্নয়ন এবং দুর্নীতি বন্ধে গঠিত এই বিশেষ কমিটির মেয়াদ হবে দুই বছর। সদ্য ভেঙে দেওয়া এডহক কমিটির সভাপতি ম. হামিদুল হক মানিককে এই বিশেষ কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ডিআইএ’র পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নিরীক্ষা ও আইন শাখার যুগ্মসচিব, বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব ও ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক।

মনিপুর স্কুলদুর্নীতি
    শেয়ার করুন:
    Advertisement
    তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার কৃষিতে বাড়ছে ঝুঁকি

    তাপপ্রবাহ ও শৈত্যপ্রবাহে চুয়াডাঙ্গার কৃষিতে বাড়ছে ঝুঁকি

    ১২ জুন ২০২৬, ০০:২৫

    advertiseadvertise