Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শিক্ষা

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে এডিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ২০:৫৩
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে এডিবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ছবি: প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) একটি প্রতিনিধি দল। সোমবার প্রতিমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ সরকার ও এডিবির দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতে এডিবির অতীত ও বর্তমান সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বিশেষভাবে প্রাথমিক শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং স্মার্ট ক্লাসরুম প্রতিষ্ঠায় এডিবির সার্বিক সহায়তা কামনা করেন। বৈঠকের শুরুতে এডিবির ডিরেক্টর (হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট সেক্টর) জি সুন সং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় প্রতিমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি আগামীতে দুই পক্ষের মধ্যে আরও ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময়কালে দেশের সার্বিক উন্নয়ন পরিস্থিতি, শিক্ষা সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়নের চ্যালেঞ্জ, মানবসম্পদ উন্নয়ন এবং কারিগরি শিক্ষার প্রসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রতিনিধি দলটি বাংলাদেশের বর্তমান সরকারের প্রাথমিক শিক্ষা সংস্কার উদ্যোগের প্রশংসা করে এবং এসব প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেয়।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন এডিবির সিনিয়র এডুকেশন অফিসার মো. ইয়াসিন আরাফাত এবং প্রজেক্ট অফিসার (এডুকেশন) ফাইজা আহাদ।

ববি হাজ্জাজশিক্ষাএডিবি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise