আগামীর সময়

ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, ঢাকা পলিটেকনিকের লতিফ হল বন্ধ ঘোষণা

ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, ঢাকা পলিটেকনিকের লতিফ হল বন্ধ ঘোষণা

ফাইল ছবি

ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের সংঘর্ষের পর ক্যাম্পাসজুড়ে উত্তেজনার মধ্যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হল বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় কলেজ অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। নোটিশে আজ রাত ৮টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়— অনিবার্য কারণবশত লতিফ ছাত্রাবাসে অবস্থানরত সব আবাসিক ছাত্রদের মঙ্গলবার রাত ৮টার মধ্যে ছাত্রাবাস ত্যাগের নির্দেশ প্রদান করা হলো।

এর আগে সোমবার (২ মার্চ) দিবাগত রাতে ওই হলে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৬ শিক্ষার্থী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে বিক্ষোভ করেছে ছাত্রশিবির ও ছাত্রদল।

    শেয়ার করুন: