আগামীর সময়

রিজার্ভ ৩৪.৮৬ বিলিয়ন ডলারে

রিজার্ভ ৩৪.৮৬ বিলিয়ন ডলারে

সংগৃহীত ছবি

বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য বাংলাদেশ ব্যাংকের।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী নিট রিজার্ভ ৩০ দশমিক ১০ বিলিয়ন ডলার।

এর আগে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। ওই সময় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ৩০ দশমিক ০৬ বিলিয়ন ডলার।

    শেয়ার করুন: