আগামীর সময়

তিন সপ্তাহ বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম

তিন সপ্তাহ বৃদ্ধির পর কমল স্বর্ণের দাম

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বাজারে টানা তিন সপ্তাহ ধরে উর্ধ্বগতি চলার পর মুনাফা তুলে নেওয়ার চাপ ও ডলারের শক্তিশালী অবস্থানের কারণে মঙ্গলবার স্বর্ণের দাম কমে গেছে। আগের সেশনে ২ শতাংশের বেশি বৃদ্ধির পর বিনিয়োগকারীরা লাভ গ্রহণ করতে শুরু করলে দাম ১.২ শতাংশ কমে আউন্সপ্রতি ৫,১৬৭.২৮ ডলারে নেমেছে। এ সময় টানা চার সেশনের ঊর্ধ্বগতি থেমে গেছে।

এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার ০.৭ শতাংশ কমে ৫,১৮৭.৪০ ডলারে দাঁড়িয়েছে। বাজার বিশ্লেষক ইলিয়া স্পিভাক বলেছেন, আগের দিনের র‍্যালির পরে বাজারে কিছুটা ‘ডাইজেশন’ বা সমন্বয় দেখা দিয়েছে।

ওয়াল স্ট্রিটে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট শেয়ারে বিক্রির চাপ ও যুক্তরাষ্ট্রের শুল্কনীতি এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়ার বাজারেও প্রভাব পড়েছে। ডলারের মান বৃদ্ধির ফলে ডলারভিত্তিক স্বর্ণ তুলনামূলকভাবে বেশি দামে পরিণত হয়ে চাহিদা কমেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ১১টা ৩৮ মিনিটে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ১.২ শতাংশ কমে দাঁড়ায় ৫,১৬৭.২৮ ডলারে। এর মাধ্যমে টানা চার সেশনের ঊর্ধ্বগতি থেমে যায়। দিনের শুরুতে তিন সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছিল স্বর্ণ।

বৈশ্বিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান টেস্টিলাইভ-এর গ্লোবাল ম্যাক্রো প্রধান ইলিয়া স্পিভাক বলেন, আগের দিন স্বর্ণের দামে উল্লেখযোগ্য র‌্যালি হয়েছে। এখন বাজারে কিছুটা ‘ডাইজেশন’ বা সমন্বয় দেখা যাচ্ছে।


অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট রুপা ০.৯ শতাংশ কমে আউন্সপ্রতি ৮৭.৩৯ ডলারে নেমেছে, যা আগের দিন দুই সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ছিল। স্পট প্লাটিনাম ০.৫ শতাংশ কমে ২,১৪২.৩৫ ডলারে দাঁড়িয়েছে। তবে প্যালাডিয়াম ০.৪ শতাংশ বেড়ে ১,৭৫০.৯৮ ডলারে উন্নীত হয়েছে।

    শেয়ার করুন: