Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ন্যাশনাল ইন্স্যুরেন্সের মুনাফার সঙ্গে বেড়েছে লভ্যাংশ

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১৫:১৪
ন্যাশনাল ইন্স্যুরেন্সের মুনাফার সঙ্গে বেড়েছে লভ্যাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের আগের বছরের তুলনায় ২০২৫ সালে বেড়েছে মুনাফা। যার উপর ভিত্তি করে লভ্যাংশের পরিমাণ বাড়িয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। কোম্পানিটির মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে জানা গেছে এ তথ্য।

এই বীমা কোম্পানিটির ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৮১ টাকা। যার পরিমাণ আগের বছরে হয়েছিল ৪.১৯ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.৬২ টাকা বা ১৫ শতাংশ।

মুনাফার এই উত্থানে লভ্যাংশের পরিমাণ বাড়িয়েছে বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদ। তারা আগের বছরের ২০ শতাংশ নগদ লভ্যাংশকে বাড়িয়ে ২০২৫ সালে ঘোষণা করেছে ২২ শতাংশ।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ঘোষিত লভ্যাংশসহ অন্য আলোচ্য বিষয়গুলো শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৩ জুন অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৩ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১.২৬ টাকায় এবং শনিবার (১৮ এপ্রিল) শেয়ার দর দাঁড়িয়েছে ৭০.৯০ টাকায়।

শেয়ারবাজারমুনাফালভ্যাংশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: