Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

এনসিসি ব্যাংকের মুনাফা ও লভ্যাংশে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৪
এনসিসি ব্যাংকের মুনাফা ও লভ্যাংশে বড় উত্থান

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংকের (এনসিসি) আগের বছরের তুলনায় ২০২৫ সালে মুনাফায় বড় উত্থান হয়েছে। যার ওপর ভিত্তি করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ লভ্যাংশ প্রায় দ্বিগুণ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই কোম্পানিটির ২০২৫ সালে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.২৯ টাকা। যার পরিমাণ আগের বছর হয়েছিল ২.১০ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ২.১৯ টাকা বা ১০৪ শতাংশ।

মুনাফায় এই উত্থানে লভ্যাংশের পরিমাণ বাড়িয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। তারা আগের বছরের ১৩ শতাংশ নগদ লভ্যাংশকে ২০২৫ সালের ব্যবসায় বাড়িয়ে ১৭ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।

এনসিসি ব্যাংকের ২০২৫ সালের জন্য ঘোষিত লভ্যাংশসহ অন্য আলোচ্য বিষয়গুলো শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৪ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২১ মে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.২০ টাকায় এবং সোমবার (২৭ এপ্রিল) শেয়ারদর দাঁড়িয়েছে ১৪.৩০ টাকায়।

উল্লেখ্য, ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এনসিসি ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ১১০ কোটি ৪২ লাখ টাকা। এর মধ্যে ৫৮.৪৫ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে।

অর্থনীতিশেয়ারবাজারএনসিসি ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: