Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

ডিএসইর প্যানেল অডিটর নিয়োগে আগ্রহপত্র আহ্বান

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১২:৩২
ডিএসইর প্যানেল অডিটর নিয়োগে আগ্রহপত্র আহ্বান

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্যানেল অডিটর নিয়োগের লক্ষ্যে যোগ্য নিরীক্ষা (অডিট) প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আগ্রহপত্র (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট-ইওআই) আহ্বান করা হয়েছে। ডিএসইর ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (টিআরইসি) ধারক প্রতিষ্ঠানগুলোর বিধিবদ্ধ প্যানেল অডিটর হিসেবে আর্থিক বিবরণী নিরীক্ষার দায়িত্ব পালন করবে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএসই কর্তৃপক্ষ।

ডিএসই জানিয়েছে, দেশে নিবন্ধিত কোম্পানির বিধিবদ্ধ নিরীক্ষক হিসেবে কমপক্ষে তিন বছরের নিরীক্ষায় অভিজ্ঞতা রয়েছে— এমন প্রতিষ্ঠানগুলো আবেদন করতে পারবে। আবেদন করতে হবে ডিএসইর প্যানেল অডিটর হিসেবে নিরীক্ষা প্রতিষ্ঠান তালিকাভুক্তির নির্দেশিকা’তে বর্ণিত শর্ত ও যোগ্যতা অনুযায়ী।

আবেদনপত্র ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি., ডিএসই টাওয়ার (তৃতীয় তলা), প্লট-৪৬, সড়ক-২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯ ঠিকানায় পাঠাতে হবে।

ডিএসই আরও জানিয়েছে, যেসব নিরীক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক অথবা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্যানেলে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে ডিএসইর কোনো আপত্তি বা বিরূপ পর্যবেক্ষণ না থাকলে সেসব প্রতিষ্ঠানকে স্বয়ংক্রিয়ভাবে ডিএসইর প্যানেলেও অন্তর্ভুক্ত করা হবে।

আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৬ আগস্ট ২০২৬-এর মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য ‘ডিএসইর প্যানেল অডিটর হিসেবে নিরীক্ষা প্রতিষ্ঠান তালিকাভুক্তির নির্দেশিকা’তে পাওয়া যাবে।

শেয়ারবাজারঅর্থনীতিডিএসই
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise