Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

হাজার কোটি টাকার গ্রিন বন্ড আনছে ব্র্যাক ব্যাংক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০:০২
হাজার কোটি টাকার গ্রিন বন্ড আনছে ব্র্যাক ব্যাংক

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ টেকসই ও পরিবেশবান্ধব অর্থায়ন কার্যক্রমে আরও জোর দিচ্ছে। এরই ধারাবাহিকতায় এক হাজার কোটি টাকার ‘গ্রিন বন্ড’ ইস্যু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ সম্প্রতি এ প্রস্তাব অনুমোদন করেছে।

আজ শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে জানা গেছে এ তথ্য।

তথ্য অনুযায়ী, ২১ মে অনুষ্ঠিত ব্যাংকটির ৩৯৫তম পরিচালনা পর্ষদ সভায় ‘ব্র্যাক ব্যাংক গ্রিন বন্ড’ ইস্যুর প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাবিত বন্ডটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড এবং সম্পূর্ণ পরিশোধযোগ্য।

কোম্পানি জানিয়েছে, বন্ডটির আকার হবে সর্বোচ্চ এক হাজার কোটি টাকা এবং এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে অভিহিত মূল্যে ইস্যু করা হবে। বন্ডটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ তিন বছর। তবে বন্ডটি ইস্যুর আগে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।

ব্র্যাক ব্যাংকের তথ্য অনুযায়ী, এ বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ পরিবেশবান্ধব বা গ্রিন ফাইন্যান্সিং উদ্যোগে ব্যবহার করা হবে। অর্থাৎ নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, পরিবেশবান্ধব অবকাঠামো এবং টেকসই উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পে অর্থায়নের সুযোগ তৈরি হবে।

বাজার-সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে দেশে টেকসই অর্থায়ন ও পরিবেশবান্ধব বিনিয়োগে গুরুত্ব বাড়ছে। এরই ধারাবাহিকতায় ব্যাংকগুলো গ্রিন বন্ডের মতো বিকল্প অর্থায়ন পদ্ধতির দিকে ঝুঁকছে। এতে একদিকে দীর্ঘমেয়াদি তহবিল সংগ্রহ সহজ হবে, অন্যদিকে পরিবেশবান্ধব বিনিয়োগেও গতি আসতে পারে।

বিশ্লেষকদের মতে, প্রচলিত ব্যাংক ঋণের বাইরে এ ধরনের বন্ড ইস্যু প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন অর্থায়নের পথ তৈরি করে এবং একই সঙ্গে আন্তর্জাতিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

ব্র্যাক ব্যাংক
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    advertiseadvertise