Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

সাইফ পাওয়ারটেক-আইপিডিসির অস্বাভাবিক দাম বৃদ্ধি, ঝুঁকির ইঙ্গিত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১৬:২৮
সাইফ পাওয়ারটেক-আইপিডিসির অস্বাভাবিক দাম বৃদ্ধি, ঝুঁকির ইঙ্গিত

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক এবং আইপিডিসি ফাইন্যান্স–এর শেয়ারের দর অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে বলে তদন্তে উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ–এর। এ অবস্থায় সংশ্লিষ্ট কোম্পানিগুলোতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে, সাইফ পাওয়ারটেক ও আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারের দাম হঠাৎ বেড়ে যাওয়ার কারণ জানতে চেয়ে উভয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা তলব করা হয়। এর জবাবে দুই প্রতিষ্ঠানই জানিয়েছে, কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই বাজারে তাদের শেয়ারের দর বৃদ্ধি পাচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২ জুন সাইফ পাওয়ারটেকের শেয়ারের দাম ছিল ৬ টাকা ১০ পয়সা, যা ১৫ জুন বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা ১০ পয়সায়। এতে ৯ কার্যদিবসে প্রতিষ্ঠানটির শেয়ারের দর বেড়েছে ২ টাকা বা প্রায় ৩৩ শতাংশ।

অন্যদিকে, একই সময়ে আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারের দাম ১৮ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৭ টাকা ২০ পয়সায়। ফলে ৯ কার্যদিবসে প্রতিষ্ঠানটির শেয়ারের দর বেড়েছে ৮ টাকা ৩০ পয়সা, যা প্রায় ৪৪ শতাংশ বৃদ্ধি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের পর্যবেক্ষণে শেয়ারের দর বৃদ্ধির পেছনে কোনো তাৎক্ষণিক আর্থিক বা ঘোষিত কারণ পাওয়া না যাওয়ায় বিনিয়োগকারীদের ঝুঁকি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বাজারসংশ্লিষ্টদের মতে, এ ধরনের অস্বাভাবিক দর বৃদ্ধির ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

শেয়ারবাজারদাম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise