Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শেয়ারবাজার

সূচক বাড়লেও কমেছে লেনদেন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৬:১২
সূচক বাড়লেও কমেছে লেনদেন

গ্রাফিকস: আগামীর সময়

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সঙ্গে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কেমেছে টাকার পরিমাণে লেনদেন।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৭০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮১ টির, দর কমেছে ১৩৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৪ টির। ডিএসইতে ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫০ কোটি ৩৫ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭২৬ কোটি ৮ লাখ টাকার।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৮ পয়েন্টে। সিএসইতে ২০৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৩টির দর বেড়েছে, কমেছে ৯৩টির এবং ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আরডি ফুড লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭৬ শতাংশ। ৩ হাজার ৯৬ বারে কোম্পানিটির ৮৪ লাখ ৯০ হাজার ৯৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ২৪ কোটি ১৭ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা ভিএফএস থ্রেড ডাইংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ।

২ হাজার ১৪৩ বারে কোম্পানিটির ৭৮ লাখ ৪০ হাজার ৭১০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১২ কোটি ৩৪ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ। ৩ হাজার ৪৩৮ বারে কোম্পানিটির ২৩ লাখ ৮৮ হাজার ৬২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ২৭ কোটি ৪০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে— প্রভাতী ইন্স্যুরেন্সের ৬.৪১ শতাংশ, টেকনো ড্রাগসের ৬.০৭, ইসলামী ইন্স্যুরেন্সের ৫.৬৮, শাইন পুকুর সিরামিকসের ৫.৩৮, আইসিবি মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ানের ৫.০৮, নাহি অ্যালুমিনিয়ামের ৪.২৫ ও সামিট অ্যালায়েন্স পোর্টের ৪.১৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

এদিকে, দর পতনের শীর্ষে উঠে ঢাকা ব্যাংক পিএলসি। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। ৮৯০ বারে ২১ লাখ কোম্পানিটির ৯২ হাজার ৯৬১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ২ কোটি ৪৩ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি অ্যান্ড এ টেক্সটাইলসের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। ১৪৯ বারে কোম্পানিটির ৫ লাখ ১৯ হাজার ৬৯৫টি শেয়ার লেনদেন হয়। যার বাজারমূল্য ১৬ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। ৫৫ বারে কোম্পানিটির ৫ লাখ ৯০ হাজার ৯৫৮টি শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ও পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের ৬.২৫ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৫.৪১ শতাংশ, মোজাফফর হোসেন স্পিনিং মিলসের ৫.০৪ শতাংশ, এসএস স্টিলের ৪.১৭ শতাংশ এবং ফার কেমিকেল ইন্ডাস্ট্রিজের ৪.১০ শতাংশ দর কমেছে।

লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। জানা গেছে, কোম্পানিটির ২৭ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রংপুর ডেইরির শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ১৭ লাখ ৭৫ হাজার টাকার। ২৩ কোটি ০৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে টেকনো ড্রাগস লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

সূচকদামলেনদেন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise