Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বরাদ্দ ২১০০ কোটি টাকা

জয়নাল আবেদীন খান
জয়নাল আবেদীন খান
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০২:০৮
পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বরাদ্দ ২১০০ কোটি টাকা

সংগৃহীত ছবি

পাঁচ ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) অবসায়নে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ থাকছে। ব্যক্তি পর্যায়ে গ্রাহকদের টাকা দিতেই এ অর্থ বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন সরকারের অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। আর সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পাওয়ার পর বাংলাদেশ ব্যাংক আজ (মঙ্গলবার) পরিচালক পর্ষদ অনুমোদন দিয়ে মন্ত্রণালয়ে পাঠাতে যাচ্ছে বলে জানা যায়। 

সূত্র জানায়, আজ (৯ জুন) পর্ষদ সভা শুধু পাঁচটি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং দেশের আর্থিক খাতে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ এনবিএফআই রেজল্যুশন কাঠামোর বাস্তব প্রয়োগের পথও উন্মুক্ত করবে। পর্ষদ অনুমোদন সাপেক্ষে আগামী অর্থবছরের শুরু থেকেই অবসায়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেছেন, আর্থিক কেলেঙ্কারির কারণেই এ পাঁচটি আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণ অস্বাভাবিকভাবে বেড়েছে। এ পাঁচ প্রতিষ্ঠানের টাকা অবসায়ন হলে প্রথমে ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন আমানতকারীরা। সেজন্য সরকারের বাজেটে বরাদ্দ জরুরি। তবে ব্যাংক কোম্পানি আইনে ২ লাখের বেশি টাকা ফেরত পান না গ্রাহক।

অবসায়নের তালিকাভুক্ত এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং

বাংলাদেশ ব্যাংক থেকে জানা গেছে, দেশের ৩৫টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ২০টি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অধিকাংশ গ্রাহকের টাকা ফেরত দিতে পারছিল না। এসব প্রতিষ্ঠানের কাছে আমানতকারীদের পাওনা প্রায় ১৭ হাজার কোটি টাকা। আর ৯টি নাজুক দশায় থাকা প্রতিষ্ঠানের কাছে বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ হাজার কোটি। আর সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের অবসায়নের তালিকাভুক্ত এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের গ্রাহকদের অর্থ পরিশোধ করতে লাগবে প্রায় ৫ হাজার ২০০ কোটি টাকা। তবে এ পাঁচ প্রতিষ্ঠানের ব্যক্তি গ্রাহকের ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত লাগবে ২ হাজার ১০০ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বর শেষে এফএএস ফাইন্যান্সের খেলাপি ঋণের হার ছিল ৯৯ দশমিক ৯৩ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৯৮ দশমিক ৫০ শতাংশ ঋণ খেলাপি। আভিভা ফাইন্যান্সের ৯৩ দশমিক ৯৩ শতাংশ খেলাপি। পিপলস লিজিংয়ের ৯৫ শতাংশ খেলাপি এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯৯ দশমিক ৪৪ শতাংশ।

গত ১২ মে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় প্রথম ধাপে পাঁচটি এনবিএফআই অবসায়নের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। এরপর বাংলাদেশ ব্যাংক একটি বিস্তারিত বাস্তবায়ন পরিকল্পনা প্রস্তুত করে। এতে আমানত ফেরতের অগ্রাধিকার, অর্থের উৎস, অর্থ বিতরণের পদ্ধতি এবং সম্ভাব্য সরকারি সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

আর্থিক প্রতিষ্ঠানবন্ধএনবিএফআই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার