আগামীর সময়

রোজায় টিসিবির ট্রাকসেলে মিলবে যেসব পণ্য

রোজায় টিসিবির ট্রাকসেলে মিলবে যেসব পণ্য

সংগৃহীত ছবি

রমজান মাসজুড়ে সারা দেশে ট্রাকে করে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। নিয়মিত পণ্য তেল, ডাল ও চিনির পাশাপাশি ট্রাকসেলে পাওয়া যাবে ছোলা ও খেজুর।


বিবৃতি দিয়ে মঙ্গলবার এ তথ্য জানায় টিসিবি। তাতে বলা হয়, সারা দেশে ভর্তুকি মূল্যে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রি চলছে। পাশাপাশি রোজায় ট্রাকসেলে ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে এসব পণ্য।


তবে ট্রাকসেলে পণ্য বিক্রির পরিমাণ ও মূল্য পরে জানাবে টিসিবি।


করপোরেশনসূত্রে জানা গেছে, রোজার মাস শুরুর আগেরদিন অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি থেকে টিসিবির এই কার্যক্রম শুরু হতে পারে।


ট্রাকসেলে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারেন। গত বছর রোজার মাসে এই তিন পণ্যের সঙ্গে ক্রেতাপ্রতি দুই কেজি ছোলা ও ৫০০ গ্রাম খেজুর বিক্রি করে টিসিবি।


    শেয়ার করুন: