Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

উত্তরার দিয়াবাড়ি হাটে ক্যাশলেস সেবা দেবে ব্র্যাক ব্যাংক

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৮:০৮
উত্তরার দিয়াবাড়ি হাটে ক্যাশলেস সেবা দেবে ব্র্যাক ব্যাংক

সংগৃহীত ছবি

ঢাকার উত্তরার দিয়াবাড়িতে আয়োজিত কোরবানির গরুর হাটে ‘ক্যাশলেস কোরবানি ক্যাটল হাট বুথ’ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। গরুর হাটে এই ডিজিটাল পেমেন্ট বুথ বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস উদ্যোগের অংশ। দিয়াবাড়ি গরুর হাটে ব্র্যাক ব্যাংককে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্র্যাক ব্যাংকের এই বুথে ক্রেতা ও ব্যবসায়ীরা ব্যাংক হিসাব বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এ টাকা জমা ও উত্তোলন, যেকোনো ব্যাংকে টাকা পাঠানো ও গ্রহণ, কিউআর কোড ও পিওএস মেশিনের মাধ্যমে পেমেন্ট, তাৎক্ষণিক ব্যাংক হিসাব খোলা, জাল নোট শনাক্তকরণ এবং ২৪ ঘণ্টা এজেন্ট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

এই বুথের মাধ্যমে পশু ব্যবসায়ীরা নিরাপদে বিক্রির অর্থ ব্যাংকে জমা রাখতে পারবেন। ফলে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে। একই সঙ্গে ক্রেতারাও দ্রুত ও নিরাপদ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠবেন।

২৪ মে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গবাদিপশুর খামারি, ব্যবসায়ী, ক্রেতা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তাসহ কোরবানির পশুর হাটসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সার্ভিসেস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক এ এন এম মঈনুল কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মো. পারভেজ আনজাম মুনীর এবং ব্র্যাক ব্যাংকের হেড অব মার্চেন্ট অ্যাকোয়ারিং খায়রুদ্দিন আহমেদ বাপ্পি।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার দেবাশীষ ভৌমিক এবং ক্লাস্টার ম্যানেজার জাহেদুল মতিন।

এই উদ্যোগের আওতায় কোরবানির পশুর ক্রেতা ও বিক্রেতারা পিওএস মেশিন, বাংলা কিউআর পেমেন্ট, এজেন্ট ব্যাংকিং, এটিএমে নগদ জমা ও উত্তোলন সুবিধাসহ অন্যান্য ডিজিটাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নিরাপদ ও সহজে লেনদেন করতে পারবেন।

এই উদ্যোগের লক্ষ্য হলো ঈদুল আজহার পশু বেচাকেনার মৌসুমে নিরাপদ, স্বচ্ছ ও ঝামেলামুক্ত লেনদেন নিশ্চিত করা এবং নগদ অর্থ বহনের সঙ্গে সংশ্লিষ্ট চুরি, প্রতারণা ও জাল নোটের ঝুঁকি কমানো। পাশাপাশি এ কর্মসূচি আর্থিক অন্তর্ভুক্তি জোরদারের পাশাপাশি স্মার্ট ও ক্যাশলেস বাংলাদেশ গড়ার ভিশন বাস্তবায়নেও সহায়ক ভূমিকা রাখবে।

ব্র্যাক ব্যাংক
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    advertiseadvertise