Agamir Somoy E-Paper
শনিবার, ১৩ জুন, ২০২৬
আগামীর সময়
প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ
শনিবার, ১৩ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

হাছন রাজাকে উৎসর্গ করে অনুষ্ঠিত হলো ‘সংস অব বেঙ্গল’

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১২ জুন ২০২৬, ২৩:০২
হাছন রাজাকে উৎসর্গ করে অনুষ্ঠিত হলো ‘সংস অব বেঙ্গল’

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে মরমি কবি ও গীতিকার দেওয়ান হাছন রাজাকে উৎসর্গ করে ‘‘সংস অব বেঙ্গল: প্রাণ বন্ধের সনে’ শীর্ষক বিশেষ সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার আলোকি কনভেনশন সেন্টারে আয়োজনটি করে এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া।

হাছন রাজার গান ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে নতুনভাবে উপস্থাপন করা এবং বাংলার লোকসংগীতের ঐতিহ্যকে সমসাময়িক শ্রোতাদের সঙ্গে যুক্ত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। সংগীত, গল্পকথন ও সৃজনশীল পরিবেশনার মাধ্যমে তার আত্মঅন্বেষণ, প্রেম, বৈরাগ্য ও মরমি জীবনদর্শন নতুনভাবে তুলে ধরা হয়।

আয়োজনের মিউজিক ডিরেক্টর ও কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেন সংগীতশিল্পী ও সুরকার শায়ান চৌধুরী অর্ণব। তার সংগীত বিন্যাসে হাছন রাজার কালজয়ী গানগুলো নতুন আবহে পরিবেশিত হয়, যা দর্শকদের জন্য ভিন্ন এক অভিজ্ঞতা তৈরি করে।

সন্ধ্যাজুড়ে পরিবেশিত হয় হাছন রাজার জনপ্রিয় গানগুলো। পরিবেশনার মাধ্যমে হাওর অঞ্চল, লোকজ সংস্কৃতি এবং ‘মনের মানুষ’–কেন্দ্রিক মরমি দর্শনের আবহ দর্শকদের সামনে নতুনভাবে ফুটে ওঠে।

অনুষ্ঠানে এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী বলেছেন, সংস্কৃতি কেবল সংরক্ষণের বিষয় নয়, বরং নতুন প্রজন্মের কাছে নতুনভাবে ব্যাখ্যা ও উপস্থাপনের বিষয়। তার ভাষ্য, এই আয়োজন সেই ভাবনারই প্রতিফলন। তিনি সাংস্কৃতিক উদ্যোগে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীর অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ বলেছেন, হাছন রাজার মতো লোকসংগীতের ঐতিহ্য সংরক্ষণ ও উদ্‌যাপন নতুন প্রজন্মকে নিজেদের সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে যুক্ত হতে সহায়তা করে। তিনি সাংস্কৃতিক ও সৃজনশীল উদ্যোগে মায়ার ধারাবাহিক প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন।

আয়োজনটি প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্য উদ্‌যাপনের ধারাবাহিক অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। এর কমিউনিকেশন পার্টনার ছিল সান কমিউনিকেশনস লিমিটেড।

বিশ্ব সংগীত দিবস উপলক্ষে বিশেষ এই আয়োজনটি ২১ জুন ২০২৬ রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত হবে।

    শেয়ার করুন:
    Advertisement
    দুর্ভোগে ৩ শতাধিক পরিবার

    দুর্ভোগে ৩ শতাধিক পরিবার

    ১৩ জুন ২০২৬, ০০:০২

    সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

    সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা

    ১৩ জুন ২০২৬, ০০:০০

    টেনিস কোর্টে ফুটবলের দাপট!

    টেনিস কোর্টে ফুটবলের দাপট!

    ১৩ জুন ২০২৬, ০০:৩৫

    শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, ইতিহাস গড়লেন ইলন মাস্ক

    শেয়ারবাজারে স্পেসএক্সের অভিষেক, ইতিহাস গড়লেন ইলন মাস্ক

    ১৩ জুন ২০২৬, ০০:২৩

    ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রথম সদস্য ইলন মাস্ক

    ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রথম সদস্য ইলন মাস্ক

    ১৩ জুন ২০২৬, ০১:০০

    পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে: শামা ওবায়েদ

    পুশইন ইস্যুতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে: শামা ওবায়েদ

    ১৩ জুন ২০২৬, ০১:১৭

    প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ

    প্রতিকূলতা জয় করে এগিয়ে চলছে বর্ণ

    ১৩ জুন ২০২৬, ০১:১৮

    হাতিয়ায় বন সৃজন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

    হাতিয়ায় বন সৃজন প্রকল্পে কোটি টাকার অনিয়মের অভিযোগ

    ১৩ জুন ২০২৬, ০২:০৩

    advertiseadvertise