Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
গরিবের ‘ডাক্তারবাবু’ সুনীল মণ্ডল
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

গাইবান্ধায় বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই অর্থায়ন কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৬:২৮
গাইবান্ধায় বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই অর্থায়ন কর্মশালা

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন নীতিমালা বিষয়ে একটি সক্ষমতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লিড ব্যাংক হিসেবে এতে দায়িত্ব পালন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ২১ এপ্রিল ২০২৬ গাইবান্ধা সদরের আর রহমান কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মশালায় জেলার কার্যরত ২৭টি ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন।

নীতিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থায়ন কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়ানোই ছিল কর্মশালার মূল লক্ষ্য। এতে সিএমএসএমই খাতের নীতিমালা বাস্তবায়ন, কাঠামোগত চ্যালেঞ্জ এবং কার্যকর অর্থায়ন কৌশল নিয়ে আলোচনা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নির্বাহী পরিচালক মো. সাখাওয়াত হোসেন। উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংকের জেনারেল হেড মো. মহিউদ্দিন আহমদ, ব্র্যাক ব্যাংকের রিজিওনাল হেড ফজলুল কবির ও বিধান চন্দ্র মুখার্জী এবং ক্লাস্টার ম্যানেজার মো. আজগর হোসেন।

আলোচনায় রেগুলেটরি কমপ্লায়েন্স, স্ট্রাকচার্ড ফাইন্যান্সিং মডেল, রিস্ক ম্যানেজমেন্ট এবং টেকসই উদ্যোক্তা গঠনে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্ব পায়। অংশগ্রহণকারী কর্মকর্তারা ইন্টারঅ্যাকটিভ সেশনে যুক্ত হয়ে অভিজ্ঞতা বিনিময় করেন, যা কার্যকর অর্থায়ন সহায়তা নিশ্চিত করতে সহায়ক হবে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সিএমএসএমই খাতকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তাদের মতে, সমন্বিত উদ্যোগ, সুশাসন এবং নীতির সঠিক প্রয়োগের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা সম্ভব।

ব্র্যাক ব্যাংক পিএলসি ২০০১ সালে এসএমই খাতকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম শুরু করে এবং বর্তমানে দেশের দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী ব্যাংকগুলোর একটি। ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্র্যাক ব্যাংক প্রতীকে তালিকাভুক্ত এই ব্যাংকটি ৩১০টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১ হাজার ১১৯টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে সেবা প্রদান করছে। ২০ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্যাংকটি জামানতবিহীন এসএমই অর্থায়নে দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

ব্র্যাক ব্যাংক
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১০ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    ফ্রান্স
    ০
    মরক্কো
    ০
    ১১ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ০
    বেলজিয়াম
    ০
    ১২ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    নরওয়ে
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    advertiseadvertise