Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০০:০০
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বিশ্বব্যাংকের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে চলমান প্রকল্পসমূহ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গভর্নর তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বিশ্বব্যাংকের সঙ্গে আরও বিস্তৃত পরিসরে কাজ করার আহ্বান জানান তিনি।

বিশ্বব্যাংকের প্রতিনিধিদলও বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে তাদের আগ্রহ ও ইতিবাচক মনোভাব ব্যক্ত করে। বৈঠকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়।

সভায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট জন জুট, বাংলাদেশ ও ভুটানের জন্য ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)-এর ডিরেক্টর ইমাদ নাজিব আখেদ ফাখৌরি, বাংলাদেশ ও ভুটানের অপারেশন্স ম্যানেজার ড. গেইল এইচ. মার্টিন, আইএফসি-এর ম্যানেজার উইলহেল্ম তামেগন এবং সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন এ. মাহবুব উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বৈঠকে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান ও ড. মো. কবির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise