Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বাণিজ্য

সূচকের মিশ্রাবস্থায় কমল লেনদেন

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৫ মে ২০২৬, ১৬:৪০
সূচকের মিশ্রাবস্থায় কমল লেনদেন

সংগৃহীত ছবি

দেশের শেয়ারবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। এদিন প্রধান সূচক কমলেও বেড়েছে শরিয়াহ সূচক। তবে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা কমায় টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কমেছে। একই সঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও আজ হ্রাস পেয়েছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক সময়ের অস্থিরতার পর বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা 'ওয়েট অ্যান্ড সিচ' (অপেক্ষা ও পর্যবেক্ষণ) নীতি কাজ করছে। মুনাফা তোলার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ডিএসইর প্রধান সূচক সামান্য কমেছে, যার প্রতিফলন দেখা গেছে দর হারানো কোম্পানির আধিক্যে। তবে শরিয়াহভিত্তিক শেয়ার ও নির্দিষ্ট কিছু বড় মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ারের প্রতি আগ্রহ সূচককে বড় পতন থেকে রক্ষা করেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫২৬৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২০১৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, দর কমেছে ২২৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৯টির। ডিএসইতে ৮৩২ কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ৪৪ কোটি ৬৬ লাখ টাকা কম।

এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৭৬ কোটি ৯৫ লাখ টাকার। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮১৫ পয়েন্টে। সিএসইতে ১৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৬টির দর বেড়েছে, কমেছে ৯৯টির এবং ২৩টির দর অপরিবর্তিত রয়েছে।

সিএসইতে ১৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিকে দিনশেষে ডিএসইতে শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক লিমিটেড।

জানা গেছে, কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। কোম্পানিটির ৪ হাজার ৮৮ বারে ২৮ লাখ ৪১ হাজার ৯১২টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ২৬ কোটি ৪১ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটির ৫ হাজার ৬৫১ বারে ৩০ লাখ ৮০ হাজার ১৮৭টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ৩৮ কোটি ১৪ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা ডমিনেজের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩৩ শতাংশ। কোম্পানিটির ৩ হাজার ৯৩৬ বারে ৩৫ লাখ ৯৫ হাজার ৪৮৭টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য ২৪ কোটি ৬৮ লাখ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিকদার ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৯৮ শতাংশ, মুন্নু অ্যাগ্রোর ৪ দশমিক ৪৬ শতাংশ, মীর আখতারের ৪ দশমিক ২৬ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ৪ দশমিক ২০ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৩ দশমিক ৯৫ শতাংশ, শাইনপুকুর সিরামিকসের ৩ দশমিক ৯২ শতাংশ ও মালেক স্পিনিংয়ের ৩ দশমিক ৭২ শতাংশ শেয়ারদর বেড়েছে। ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

জানা গেছে, কোম্পানিটির ৩৮ কোটি ১৪ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকসের লেনদেন হয়েছে ২৬ কোটি ৪১ লাখ ২৮ হাজার টাকার। ২৬ কোটি ২৯ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক পিএলসি, এনসিসি ব্যাংক পিএলসি, মীর আখতার হোসাইন লিমিটেড, যমুনা ব্যাংক পিএলসি এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড।

শেয়ারবাজারসূচক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise