আগামীর সময়

৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক

৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক

সংগৃহীত ছবি

দেশের বেসরকারি খাতের সমস্যাগ্রস্ত চারটি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর সংকট উত্তরণ ও অভ্যন্তরীণ শৃঙ্খলা ফেরাতে এই নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পৃথক চিঠি পাঠিয়ে এই নিয়োগ নিশ্চিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে আজ সোমবার এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের নথিপত্র অনুযায়ী, আল-আরাফাহ ইসলামী ব্যাংকে দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামিক ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমানকে। ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট-১২ এর পরিচালক মুনির আহমেদ চৌধুরী।

একইসঙ্গে প্রিমিয়ার ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক এ এন এম মঈনুল কবির। আইএফআইসি ব্যাংকে ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-১ এর পরিচালক এ কে এম কামরুজ্জামান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তারা সরাসরি সংশ্লিষ্ট ব্যাংকের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় নজরদারি করবেন। তারা ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সকল সভায় অংশ নেবেন।

এর আগেও বিভিন্ন সময় সংকটে পড়া ব্যাংকগুলোতে পর্যবেক্ষক নিয়োগ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে বাংলাদেশ ব্যাংক।

    শেয়ার করুন: