ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী
অভিযানে যাওয়া বিজিবি সদস্যদের গুলিতে নিহত হয়েছেন এক যুবক।
বিজিবি দাবি করেছে, অভিযান শেষে ফেরার সময় তাদের
ওপর হামলা চালায় সংঘবদ্ধ চোরাচালানিরা। এতে বাহিনীর একজন সদস্য আহত হওয়ার পর
বিজিবি সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিল।
আজ সোমবার ভোর পৌনে ৬টার দিকে দিকে তেলিখালী
সীমান্তের জলজলিয়া এলাকায় ঘটনাটি ঘটে বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিহত ব্যক্তির নাম নোমান আলী (৩৫)। তিনি বেতকুড়ি
এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে। নোমান ...