মাদারীপুরের মাদারীপুরের ডাসারের বালিগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে জমির নামজারি করতে গিয়ে ১৬ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত দাবির অভিযোগ উঠেছে অফিস সহায়ক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। অভিযোগকারীদের কেউ দাবি করা টাকা দিতে না পেরে নামজারি না করিয়েই ফিরে এসেছেন। আবার কেউ দরকষাকষির পর টাকা দিয়ে দীর্ঘদিন ঘোরাঘুরি করে কাজ সম্পন্ন করেছেন। সরকারি ভূমিসেবা নিতে গিয়ে এমন ভোগান্তির কথা জানিয়েছেন স্থানীয় একাধিক বাসিন্দা।অভিযোগকারীদের দাবি, শুধু বাপ্পি ও জহির তালুকদার নন, ইউনিয়নের আরও অনেক মানুষ ভূমিসেবা নিতে গিয়ে এক...