কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ও তার ওপর সাজিয়ে রাখা ইটের সারিধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার পুমদী ইউনিয়নের দক্ষিণ চরপুমদী এলাকার সজলের একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিকরা হলেন দক্ষিণ চরপুমদী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ উৎপল (২২) এবং একই গ্রামের ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬০)।এসব তথ্য নিশ্চিত করেছেন হোসেনপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান মিয়া।স্থানীয়দের বরাতে তিনি জানান, আজ সকালে ইটভাটাটিতে কয়েকজন শ...