গাইবান্ধার পলাশবাড়ীতে ছেলে সেজে এক তরুণী আরেক তরুণীকে বিয়ে করার ঘটনার ছয় মাস পর জানাজানি হয়েছে। এ ঘটনায় সালিশ বসিয়ে বর পরিচয়ে বিয়ে করা তরুণীকে মারধর, কান ধরে ওঠবস করানো ও তওবা পড়ানোর অভিযোগ উঠেছে। শুক্রবারের এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার পর্যন্ত এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে স্থানীয় লোকজনের উদ্যোগে সালিশ বসে। সেখানে কনেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বর পরিচয়ে বিয়ে করা তরুণী চাঁদনী আক্তারকে মারধর করা হয়েছে ব...