Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পোরশায় এসপি তারিকুল ইসলাম

শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে

পোরশা (নওগাঁ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ২১:০৪
শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে

ছবি: আগামীর সময়

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নিরাপত্তা বজায় রাখার ঘোষণা দিয়েছেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম।

নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি বাজারে স্থানীয় জনসাধারণের সঙ্গে আয়োজিত এক সচেতনতামূলক ও মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অত্যন্ত পবিত্র ও উৎসবমুখর একটি ধর্মীয় উৎসব। এই পূজাকে কেন্দ্র করে কেউ যদি কোনো মণ্ডপ বা মন্দিরে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা হামলার অপচেষ্টা চালায়, তবে প্রশাসন তার বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

তিনি সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় সারাইগাছি-আড্ডা সড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন পুলিশ সুপার। তিনি বলেন, সারাইগাছি-আড্ডা সড়কে ডাকাতির অধ্যায় চিরতরে বন্ধ করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে যা যা প্রয়োজন, তার সবটুকুই করা হবে।

আরও পড়ুন

শাড়ির আড়ালে ৪ কেজি কুশ, ঢাকায় গ্রেপ্তার ভারতীয় নাগরিক

১৫ অক্টোবর ২০২৬

এ সময় তিনি স্থানীয় বাসিন্দা ও পথচারীদের এই সড়কে কোনো ধরনের আতঙ্ক ছাড়াই সম্পূর্ণ নির্ভয়ে চলাচলের আশ্বাস দেন।

মতবিনিময়সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পদক্ষেপের প্রতি সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, পুলিশের নিয়মিত তৎপরতার কারণে সড়কটির বর্তমান পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত ও নিরাপদ হয়েছে। এ ছাড়া পোরশা বরাবরই একটি শান্তিপ্রিয় এলাকা হওয়ায় এবারের দুর্গাপূজাও অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সচেতনতামূলক এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার অরূপ সরকার এবং পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ সভায় অংশ নেন।

পোরশাদুর্গাপূজাতারিকুল ইসলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ