আগামীর সময়

যুদ্ধ জাহাজ দেখে উচ্ছ্ব‌সিত শিশুরা

যুদ্ধ জাহাজ দেখে উচ্ছ্ব‌সিত শিশুরা

সংগৃহীত ছবি

মহান স্বাধীনতা দিবস উপল‌ক্ষে যুদ্ধ জাহাজ ‘বানৌজা অদম্য’ দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দিয়েছে বাংলাদেশ নৌ বাহিনী। বৃহস্পতিবার (২৬ মার্চ) ব‌রিশাল নগরীর মুক্তি‌যোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তণ‌খোলা নদী‌‌তে নোঙর করা হয় যুদ্ধ জাহাজটি। পরে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা যায়।

নৌ বাহিনী সূত্র জানায়, ঘণ্টায় ২১ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম ‘বানৌজা অদম্য’ যুদ্ধ জাহাজটিতে রয়েছে ভারী ও আধুনিক সব অস্ত্র। জাহাজটি পরিদর্শনে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

অন্যন্যের মতো জাহাজটি দেখতে এসেছিল ব‌রিশাল নগরীর হা‌লিমা খাতুন স্কু‌লের ৪র্থ শ্রেণীর ছাত্রী শায়লা রহমান। ঘু‌রে ঘু‌রে জাহাজটি দেখে শায়লা বল‌ছি‌লেন, আমার এক আঙ্কেলের কাছ থে‌কে জান‌তে পে‌রে‌ছি স্বাধীনতা দিবস উপল‌ক্ষে মু‌ক্তি‌যোদ্ধা পা‌র্কে যুদ্ধ জাহাজ আস‌বে। আব্বু‌কে বলার পর তিনি আমা‌কে নি‌য়ে এসেছেন। আমি আজই প্রথম দেখলাম এমন জাহাজ। আমি অনেক খুশি।

শায়লার মতো অনেক শিশুই আসে মু‌ক্তি‌যোদ্ধা পা‌র্কে নোঙর করা যুদ্ধ জাহাজ দেখ‌তে। শিশুদের পাশাপাশি জাহাজটি পরিদর্শনে ভিড় জমিয়েছিলেন বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক দর্শনার্থী।


    শেয়ার করুন: