সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার কিছু এলাকায় ঈদের জামাত

ছবিঃ আগামীর সময়
সারাদেশে আগামীকাল ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি চললেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রামে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া বাউখোলা গ্রামের একটি মসজিদে আহলে হাদিসের একাংশের উদ্যোগে প্রথম জামাতটি অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী।
একই সময়ে জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী এবং তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নেও পৃথক দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব জামাতে উল্লেখযোগ্য সংখ্যক মুসল্লি অংশ নেন। নামাজ শেষে তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও জেলার এই নির্দিষ্ট গ্রামগুলোতে আহলে হাদিস অনুসারির একটি অংশ সৌদি আরবের চাঁদ দেখার সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন। তবে সাতক্ষীরার অধিকাংশ এলাকায় দেশের আকাশে চাঁদ দেখার ভিত্তিতে আগামীকাল শনিবার ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি চলছে।

