Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিএনপি নেতাকে পুলিশে সোপর্দ, স্ত্রী বললেন ‘আমার স্বামী প্রতারক সবাই জানে’

পাবনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৯:৫৯
বিএনপি নেতাকে পুলিশে সোপর্দ, স্ত্রী বললেন ‘আমার স্বামী প্রতারক সবাই জানে’

ছবি: আগামীর সময়

পাবনার ভাঙ্গুড়ায় সরকারি সুবিধা দেওয়ার নামে প্রায় অর্ধশত মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।

শুক্রবার (৫ জুন) রাতে ভুক্তভোগীরা অভিযুক্ত ব্যক্তিকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করে। পরে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

অভিযুক্তের নাম সোহেল রানা। তিনি উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা এবং ওয়ার্ড বিএনপির সহসভাপতি।

ভাঙ্গুড়া থানার ওসি শাকিউল আযম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, সোহেল রানা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় হয়ে ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর সোহেল রানা আবার এলাকায় ফিরে আসেন। এরপর পারভাঙ্গুড়া ইউনিয়নের রাঙ্গালিয়া, পাটুলিপাড়া, ভেড়ামারা ও পারভাঙ্গুড়া গ্রামের সাধারণ মানুষকে ভিজিডি কার্ড, সরকারি প্রকল্পের ঘর ও পানির পাম্প পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান। এভাবে তিনি এলাকার প্রায় অর্ধশত মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সোহেল আহমেদ বললেন, সরকারি চালের কার্ড (ভিজিডি) করে দেওয়ার কথা বলে ১ বছর আগে তার কাছ থেকে ছয় হাজার টাকা নেন সোহেল রানা। কিন্তু আজ পর্যন্ত তিনি কার্ড পাননি। নিরুপায় হয়ে তারা তাকে ধরে পুলিশে দিয়েছেন।

সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে সাত-আট মাস আগে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন অভিযুক্ত বিএনপি নেতা। ঘর না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন, মন্তব্য তয়জাল হোসেন নামের এক হোটেলকর্মীর।

​একই ধরনের অভিযোগ করেন লোকমান হোসেন নামের আরেক ভুক্তভোগী। তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন, সরকারি ভবন (বিল্ডিং ঘর) দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়। এখন টাকা ফেরত চাইলে উল্টো তাকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য সোহেল রানার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার স্ত্রী শিখা জানালেন, আমার স্বামী যে প্রতারক, তা সবাই জানে। কিন্তু লোকজন কেন তাকে টাকা দিল? এখন যেহেতু তারা তাকে মেরেছে, তাই টাকা শোধ হয়ে গেছে।

জানতে চাইলে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন জানালেন, বিষয়টি সম্পর্কে এখনো কিছু জানি না।

ভাঙ্গুড়া থানার ওসি শাকিউল আযমের ভাষ্য, সরকারি সুবিধা দেওয়ার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে গতকাল রাতে সোহেল রানার সঙ্গে ভুক্তভোগীদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষই থানায় আসে। এ ঘটনায় ভুক্তভোগীরা সোহেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গুড়াবিএনপি নেতাপ্রতারণা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ওবায়দুল কাদের কি সাধারণ সম্পাদক থাকছেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ট্রাম্পের লড়াই নামের বড়াই

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    advertiseadvertise