বোরকা পরে অভিযান, ৭ দোকানিকে জরিমানা
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
রমজানে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখতে মাদারীপুরের শিবচরে বোরকা পরে ক্রেতা সেজে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা ৭ দোকানিকে জরিমানা করেছেন।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিবচর পৌর বাজারের এ অভিযান চালানো হয়।
অভিযানকালে শাইখা সুলতানা মাছ, মাংস, ফল, মুদিসহ সাত দোকান থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় এবং সকল ব্যবসায়ীদের সতর্ক করেন।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, আমি ছদ্মবেশ ধারণ করে প্রথমে বাজার মনিটরিং করি। পরে অভিযান পরিচালনা করি। এসময় কয়েকটি দোকানকে জরিমানা করা হয়েছে। বাকি ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়। পরবর্তীতে এবিষয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া বে এবং অভিযান অব্যাহত থাকবে।

