Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আড়াই বছরে ৮০ হত্যাকাণ্ডে খুলনা নগর জুড়ে উৎকণ্ঠা

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ২১:৫১
আড়াই বছরে ৮০ হত্যাকাণ্ডে খুলনা নগর জুড়ে উৎকণ্ঠা

গ্রাফিকস: আগামীর সময়

গত বছরের ৩০ নভেম্বর দুপুর সোয়া ১২টা। খুলনা মহানগর দায়রা জজ আদালতে কেউ এসেছেন হাজিরা দিতে, কেউ এসেছেন মামলার খোঁজ নিতে। আইনজীবীরা মক্কেলদের শুনানি নিয়ে ব্যস্ত। কোলাহলপূর্ণ এমন পরিবেশ হঠাৎ গুলির শব্দ। প্রাণ বাঁচাতে মোটরসাইকেল রেখে রাস্তায় দৌড় দেয় দুই যুবক। বহু মানুষের সামনে তাদের একের পর এক গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে বীরদর্পে চলে যায় ঘাতকরা।

শুধু এই ঘটনাটিই নয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে খুলনা মহানগরীতে ৮০ জন নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি শিশু ও নারীরাও। একের পর এক খুন ও ধারালো অস্ত্রের ঝনঝনানিতে উদ্বেগ-উৎকণ্ঠায় শহরের ১৫ লাখ মানুষ। সবার মধ্যে অজানা আতঙ্ক, কে কখন হামলার শিকার হয়। তবে ভয়ে বিষয়টি নিয়ে কেউ মুখ খুলতে চায় না।

পুলিশের ভাষ্য, মাদক কারবারি ও সন্ত্রাসীদের আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং পারিবারিক কলহের কারণেই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফেরাতে সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতা।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানিয়েছে, খুলনা মহানগরীতে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ৮০ জন খুন হয়েছে। এরমধ্যে ২০২৪ সালে ২৯ জন, ২০২৫ সালে ৩৪ জন এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত খুন হয়েছে ১৭ জন।

এদিকে, প্রতিনিয়ত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে লবণচরা ও সোনাডাঙ্গা থানার নারী-শিশুসহ দুটি ট্রিপল মার্ডার ও নগরীর প্রাণকেন্দ্র ডাকবাংলো মোড়ের রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মাসুম বিল্লাহকে গুলি ও কুপিয়ে হত্যা করার ঘটনা মানুষকে শিহরিত করেছে।

আরও পড়ুন

১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

০৬ জুন ২০২৬

নগারবাসীর দাবি, সাধারণ মানুষ বর্তমানে চরম আতঙ্কের মধ্যে রয়েছে। সন্ত্রাসীদের হামলার ভয়ে সন্ধ্যার পর মানুষ ঘর থেকে বের হতে ভয় পায়।



বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন কমিটির খুলনা বিভাগীয় সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম বলেছেন, ‘শান্তির নগরী খুলনা খুনের নগরীতে পরিণত হয়েছে। মূলত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে অবহেলা ও সঠিকভাবে মনিটরিং না করায় হত্যাকাণ্ড বেড়েছে। এ ছাড়া মাদকের সঙ্গে জড়িতরা হত্যাকাণ্ড ঘটনাচ্ছেন। কিন্তু পরিকল্পিত এ সব হত্যাকাণ্ড পুলিশও ঠেকাতে পারছে না।’

তীব্র ক্ষোভ প্রকাশ করে খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেছেন, ‘একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলেও খুলনায় কোনোভাবেই আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আসছে না। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও খুন-জখমের ঘটনা ঘটছে।’ অবিলম্বে সন্ত্রাসী, চাঁদাবাজ ও তাদের গডফাদারদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।

কেএমপির উপকমিশনার (মিডিয়া) আব্দুর রাজ্জাক জানিয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে গত ৩ জুন থেকে মহানগরীতে বিশেষ যৌথ অভিযান শুরু হয়েছে। গত তিন দিনের অভিযানে মহানগরী থেকে বিভিন্ন অপরাধে ১২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ‘বি কোম্পানি’র দুইজন রয়েছে।

এদিকে, শনিবার নগরীর খালিশপুরে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেছেন, ‘সম্প্রতি গ্রেপ্তার হওয়া লিটন মীর ওরফে কসাই লিটন ও রিফাত হোসেনকে জিজ্ঞাসাবাদ, তাদের ব্যবহৃত মুঠোফোন এবং অন্য ডিজিটাল আলামত বিশ্লেষণ করে ‘বি কোম্পানি’ নামে একটি সংঘবদ্ধ চক্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে চক্রটির সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।’

খুলনা৮০ হত্যাকাণ্ডখুলনা মেট্রোপলিটন পুলিশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে