Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ভোলা

মেঘনায় গোসলে নেমে মাদ্রাসাশিক্ষার্থী নিখোঁজ

ভোলা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ২১:৪৪
মেঘনায় গোসলে নেমে মাদ্রাসাশিক্ষার্থী নিখোঁজ

ছবি: আগামীর সময়

ভোলার মেঘনা নদীতে গোসল করতে গিয়ে হাসিবুল্লাহ (১১) নামে এক মাদ্রাসাশিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ বুধবার দুপুরে ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মাছঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ হাসিবুল্লাহ উপজেলার বাপ্তা চৌদ্দঘর এলাকার বাসিন্দা হাবিবুল্লাহর তৃতীয় সন্তান।

খবর পেয়ে ইলিশা নৌথানা পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে হাসিবুল্লাহ ৬-৭ জন বন্ধুকে সঙ্গে নিয়ে তুলাতুলি মাছঘাট সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে যায়। তারা সাঁতরে মাছঘাটের বিপরীতে নদীর বুকে জেগে ওঠা একটি ছোট চরে পৌঁছে কিছু সময় অবস্থান করে। পরে সবাই মিলে তীরে ফেরার জন্য রওনা দেয়।

স্থানীয়দের ভাষ্য, যাওয়ার সময় নদীতে স্রোত তুলনামূলক কম থাকলেও ফেরার পথে তারা তীব্র স্রোতের মুখে পড়ে। এ সময় হাসিবুল্লাহর সঙ্গে থাকা অন্যরা কোনোভাবে তীরে ফিরতে সক্ষম হলেও সে স্রোতে ভেসে নিখোঁজ হয়ে যায়। পরে তার সঙ্গীরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করেন।

ইলিশা নৌথানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানিয়েছেন, নিখোঁজ শিশু হাসিবুল্লাহকে এখনো খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজে কিছুটা বিঘ্ন ঘটছে।

এ ঘটনায় হাসিবুল্লাহর পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ভোলামেঘনামাদরাসাশিক্ষার্থী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise