Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জলাবদ্ধতায় পানিবন্দি টুঙ্গিপাড়ার শতাধিক পরিবার

টুঙ্গীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১৪:৫০
জলাবদ্ধতায় পানিবন্দি টুঙ্গিপাড়ার শতাধিক পরিবার

জলাবদ্ধতায় পানিবন্দি টুঙ্গিপাড়ার পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের শতাধিক পরিবার। ছবি: আগামীর সময়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। টানা বৃষ্টিতে পাটগাতী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বসতঘর, রান্নাঘর, বাথরুম, উঠান, সড়ক ও কবরস্থান পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানিয়েছেন, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই গ্রামের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়। এবার অনেক পরিবারের ঘরের ভেতরেও পানি ঢুকে পড়েছে। রান্নাঘর পানিতে তলিয়ে থাকায় রান্না করতে পারছেন না অনেকে। কেউ একবেলা খেয়ে দিন কাটাচ্ছেন, আবার কেউ বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনে খাচ্ছেন।

জলাবদ্ধতার কারণে বাথরুমও ব্যবহার করা যাচ্ছে না। কোথাও কোথাও সেপটিক ট্যাংকের ময়লা পানির সঙ্গে মিশে পরিবেশ দূষিত হচ্ছে। ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। এতে শিশু ও বয়স্কদের পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাতে সাপ ও বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বেড়ে যাওয়ায় আতঙ্কেও থাকতে হচ্ছে বাসিন্দাদের।

স্থানীয়রা জানিয়েছে, পাটগাতী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এবং টুঙ্গিপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাটগাতী মধ্যপাড়া গ্রামে প্রায় পাঁচ শতাধিক পরিবারের বসবাস। গ্রামটিতে কবরস্থান, মসজিদ, মাদ্রাসা ও গণশিক্ষা কেন্দ্র রয়েছে। প্রতিবছর বর্ষায় গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শতাধিক পরিবারের বসতভিটা পানিতে তলিয়ে যায়। কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়।

আরও পড়ুন

এক ট্রলারে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায়

০৮ আগস্ট ২০২৬

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বছরের পর বছর ধরে এই সমস্যায় ভুগলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন ও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে নানা প্রতিশ্রুতিও। তবে সমস্যার স্থায়ী সমাধান হয়নি।

স্থানীয় বাসিন্দা সামসুরনাহার বললেন, ‘আমি অসুস্থ মানুষ। জলাবদ্ধতার কারণে ঘরের ভেতরে পানি উঠে গেছে। এই অবস্থায় রান্না করা, খাওয়া কিংবা বাথরুম ব্যবহার—কোনোটাই স্বাভাবিকভাবে করা যাচ্ছে না। আমরা এই দুর্ভোগের স্থায়ী সমাধান চাই।’

পাটগাতী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুভাষ চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পানি নিষ্কাশনের নির্দেশ দিয়েছেন। দ্রুত পানি অপসারণের কাজ শুরু হবে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম জানিয়েছেন, টুঙ্গিপাড়া নিচু এলাকা হওয়ায় ভারী বৃষ্টি হলে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বিভিন্ন মাধ্যমে ও সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি জানার পর জরুরি ভিত্তিতে পানি অপসারণের জন্য প্যানেল চেয়ারম্যান ও পৌরসভার প্রকৌশলীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি প্রশাসন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জলাবদ্ধতাপানিবন্দিগোপালগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: