আগামীর সময়

ঝিনাইদহ সীমান্ত

ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক ৪

ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে আটক ৪

ছবিঃ আগামীর সময়

ঝিনাইদহ সীমান্তের মহেশপুর উপজেলার গয়েসপুর ও বাঘাডাঙ্গা সীমান্ত থেকে অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশকারী ৪ বাংলাদেশীকে আটক করেছে ৫৮ বিজিবি।

আজ মঙ্গলবার দুপুর ও সন্ধ্যায় এ অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও সীমান্ত পারাপারকারীকে আটক করে।

বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৫৮ বিজিবি সীমান্তবর্তি গ্রাম গয়েসপুরে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় মাদক কারবারীরা বিজিবির উপস্থিতব টের পেয়ে পালিয়ে গেলেও ৬০ বোতল মদ ও ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে, পৃথক এক অভিযানে সীমান্তের বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চারজনকে আটক করে।

আটকককৃতরা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর গ্রামের রনি হোসেন, একই গ্রামের সুজন দর্জী, রিফাত মীর ও সাইফুল শেখ।

আটককৃতদের মহেশপুর থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।

    শেয়ার করুন: