Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ট্রেনের ধাক্কায় বসতবাড়িতে গিয়ে পড়ল ট্রাক, আহত ২

রাজশাহী ব্যুরো
agamir somoy
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮
ট্রেনের ধাক্কায় বসতবাড়িতে গিয়ে পড়ল ট্রাক, আহত ২

ছবিঃ আগামীর সময়

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক উড়ে গিয়ে বসতবাড়ির ওপর পড়েছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনও বিকল হয়ে যায়। যার কারণে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল সাময়িক

বন্ধ ছিল। পরে রাতেই ট্রেনটি সরিয়ে ফেলায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একটি পাথর বোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দিকে আসছিল। রেলক্রসিংয়ে উঠে ট্রাকটি আটকে যায়। চালক চেষ্টা করেও ট্রাকটিকে রেললাইনের ওপর থেকে সরাতে পারেননি। এরমধ্যে ট্রেন আসার সময় হলে চালক ও হেলপার নেমে যান। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি আইআর শাটল ট্রেন এসে ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি উড়ে গিয়ে একটি বসতবাড়ির ওপর পড়ে।


রাজশাহীর স্টেশন মাস্টার জিয়াউল হাসান বলেন, দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রেনটি ধাক্কা দিলে কিছুদূর গিয়ে ট্রেনটি থেমে যায়। খবর পেয়ে আমাদের রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রেনটি সচল করে সেটিকে সরিয়ে ফেলে। বর্তমান ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলী বলেছেন, ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে বাড়ির ওপর পড়েছে। এ দুর্ঘটনায় বাড়িতে থাকা দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা সম্পর্কে দাদি ও নাতি। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’


তিনি আরও জানান, দুর্ঘটনায় ট্রেনেরও ইঞ্জিন বিকল হয়ে গেছে। কিছুটা দূরে গিয়ে ট্রেনটি থেমে গেছে।


আহতট্রেনট্রাক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise