Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ঈশ্বরদী

থানার পাশেই সংবাদ সম্মেলন আসামির, তবু ‘খুঁজে পাচ্ছে না’ পুলিশ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৮:০০
থানার পাশেই সংবাদ সম্মেলন আসামির, তবু ‘খুঁজে পাচ্ছে না’ পুলিশ

ছবি: আগামীর সময়

পাবনার ঈশ্বরদীতে এক শিক্ষার্থীকে শাসনের জেরে তিন শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হলেও গত চার দিনে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এর মধ্যে মামলার দুই আসামি থানা থেকে মাত্র ১০০ মিটার দূরের একটি ভবনে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তৈরি হয়েছে সমালোচনা।

ভুক্তভোগী প্রতিষ্ঠানটির পরিচালক সেলিম রেজা জানালেন, গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এক শিক্ষার্থীকে শাসন করার ঘটনায় তার মামা উজ্জ্বল, মামাতো ভাই বসির মালসহ কয়েকজন প্রতিষ্ঠানে ঢুকে তিন শিক্ষককে মারধর করেন। ঘটনার পর মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।

তার দাবি, ঘটনা ভিন্ন খাতে নিতে শনিবার আসামিরা থানার পাশের একটি ভবনে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করেছেন।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানালেন, শিক্ষকদের মারধরের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

আসামিরা থানার পাশেই প্রকাশ্যে সংবাদ সম্মেলন করেছেন— এ বিষয়ে জানতে চাইলে তার ভাষ্য, বিষয়টি তার জানা ছিল না। তিনি দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাসও দেন।

এদিকে, ঘটনাটি তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পাবনা জেলা শিক্ষা অফিস।

সোমবার সকালে বিদ্যালয়ের সামনে আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন ভুক্তভোগী শিক্ষকদের স্বজন, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন তারা।

ঈশ্বরদীসংবাদ সম্মেলনআসামিপুলিশ
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise