Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
সবুজ স্বপ্ন বুনছেন শাকির
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মাধবপুর

অনলাইনে নেই ৩৪৫ খতিয়ানের তথ্য

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৩:৩১
অনলাইনে নেই ৩৪৫ খতিয়ানের তথ্য

ছবি: আগামীর সময়

হবিগঞ্জের মাধবপুরের নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা মৌজায় ৬১৯টি খতিয়ানের মধ্যে ৩৪৫টির তথ্যই অনলাইনে এন্ট্রি হয়নি। ফলে এসব খতিয়ানের জমির নামজারি স্থগিত থাকায় ভোগান্তিতে পড়েছেন ভূমি মালিকরা।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, রেকর্ডীয় ভলিউমে দাগ, খতিয়ান ও মালিকের নাম ঠিক থাকলেও অনলাইন ভূমি রেকর্ডে অনেক ক্ষেত্রে তথ্য পাওয়া যাচ্ছে না। আবার কিছু খতিয়ানে রেকর্ডীয় তথ্যের সঙ্গে অনলাইন তথ্যেরও মিল নেই। এতে কাগজপত্র ঠিক থাকার পরও নামজারি করতে গিয়ে জটিলতায় পড়ছেন জমির মালিকরা।

নোয়াপাড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা সুজিত দেব বলেন, বেঙ্গাডোবা মৌজার অনেক খতিয়ানের তথ্যের সঙ্গে অনলাইন রেকর্ডের অসঙ্গতি রয়েছে। এ কারণে নামজারি কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশের জয়ের পর অস্ট্রেলিয়াকে লারার সতর্কবার্তা

১৯ আগস্ট ২০২৬

উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মানিক কর বলেন, মৌজাটিতে ৬১৯টি খতিয়ানের মধ্যে ৩৪৫টির অনলাইন এন্ট্রি হয়নি। এ কারণে এসব খতিয়ানের নামজারি স্থগিত রাখা হয়েছে। বিষয়টি জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।

ভূমি মালিকদের অভিযোগ, জমির রেকর্ড হাতে থাকার পরও অনলাইনে তথ্য না থাকায় তাদের নামজারি আটকে আছে। দ্রুত ৩৪৫টি খতিয়ানের তথ্য অনলাইনে এন্ট্রি এবং রেকর্ড-অনলাইন গরমিল সংশোধনের দাবি জানিয়েছেন তারা।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। রেকর্ডীয় ভলিউম ও অনলাইন তথ্যের অসঙ্গতি নিরসনে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে।

    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise