Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

নেত্রকোনা

এমপির গাড়িতে হামলা, উদ্ধার করল প্রশাসন

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ২১:২২
এমপির গাড়িতে হামলা, উদ্ধার করল প্রশাসন

সংগৃহীত ছবি

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রোল পাম্প এলাকায় ঘটে এ ঘটনা।

সংসদ সদস্য মাছুম মোস্তাফার সহকারী আল আমিন তালুকদার আগামীর সময়কে বলেছেন, বিকেলে একটি মাদ্রাসা উদ্বোধনে গিয়েছিলেন সংসদ সদস্য। পথে তেল নিতে আতকাপাড়ার একটি পেট্রোল পাম্পে দাঁড়ায় সংসদ সদস্যের গাড়িটি। এরমধ্যে মাগরিবের আজান হলে নামাজ পড়তে যান সংসদ সদস্য। ঠিক ওই সময় হামলা করা হয় তার গাড়িতে।

‘নামাজ আদায়ের সময় আমরা গাড়ি ভাঙার বিকট আওয়াজ পাই। ওই সময় বিএনপি নেতা ইশতিয়াক আহমেদ বাবুর নেতৃত্বে তার অনুসারীরা সংসদ সদস্যের উপর হামলা করতে এগিয়ে আসলে মসজিদের দরজা বন্ধ করে দেন মুসুল্লিরা। তখন বিএনপির লোকজন আমাদের অবরুদ্ধ করার চেষ্টা করে। পরে উপজেলা প্রশাসন এসে উদ্ধার করে সংসদ সদস্যকে,’ বলছিলেন তিনি।

সংসদ সদস্য মাছুম মোস্তাফা মুঠোফোনে বলেছেন, ‘হঠাৎ করে কয়েকজন এসে আমার গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। পরে তারা ঘিরে ফেলে আমাকে।’

তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এমপিগাড়িহামলা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise