Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নেত্রকোনা

চাঁদা দাবি ও হুমকির অভিযোগে উপজেলা যুবদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৮:৫২
চাঁদা দাবি ও হুমকির অভিযোগে উপজেলা যুবদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার

মঙ্গলবার গভীর রাতে ঢাকার উত্তরা দিয়াবাড়ী এলাকা থেকে মেহেদী হাসান সাহসসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : আগামীর সময়

নেত্রকোনার দুর্গাপুরে এক হোটেল ব্যবসায়ীকে মারধর, প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগে করা মামলার প্রধান আসামি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ওরফে সাহসসহ (৩০) তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার গভীর রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া মেহেদী হাসান দুর্গাপুর পৌরসভার পশ্চিম মোক্তারপাড়া এলাকার মঞ্জুরুল হকের ছেলে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং তার দাদা ইমাম হাসান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি।

মেহেদী হাসানের যুবদলের পদে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খান। গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন বাগিচাপাড়া এলাকার হাসু মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০) ও সাধুপাড়া এলাকার মো. মেহেদী (২৮)।

এলাকাবাসী জানালেন, মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদী হাসানের বিরুদ্ধে থানায় হত্যাসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় প্রভাব খাটিয়ে তিনি তার সহযোগীদের নিয়ে দীর্ঘদিন ধরে পৌরসভার নাজিরপুর মোড়ে ‘ভাই ভাই অ্যান্ড জনতা হোটেলে’ বাকিতে খাবার খেতেন।

গত ৪ এপ্রিল রাতে খাবার খেতে এসে তিনি হোটেলের মালিক ও কর্মচারীদের সঙ্গে উশৃঙ্খল আচরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা চলে যান। এর পরও ভয়ভীতি দেখিয়ে তারা বাকিতে খাবার খেতে থাকেন।

পরে ৩০ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে মেহেদী হাসান প্রায় ১৫ জন সহযোগী নিয়ে ওই হোটেলে এসে খাবার খান। খাওয়া শেষে হোটেল কর্তৃপক্ষ আগের বকেয়াসহ প্রায় এক লাখ টাকা বিল চাইলে মেহেদী হাসান ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি হোটেলের মালিক ও কর্মচারীদের মারধরসহ প্রাণনাশের হুমকি দেন এবং উল্টো দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।

এ নিয়ে মামলা বা পুলিশকে জানাতে নিষেধ করা হয়। ঘটনার পর ভয়ে হোটেলমালিক তিন দিন প্রতিষ্ঠান বন্ধ রাখেন। পরে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বাদী হয়ে মেহেদী হাসানকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও আটজনের বিরুদ্ধে মামলা করেন।

হোটেলমালিক খোকন মিয়া বলেছেন, ‘মেহেদী হাসান বিভিন্ন সময় তার সহযোগীদের নিয়ে আমার হোটেলে খাবার খেয়ে এক লাখ টাকা বকেয়া করেন। টাকা চাইতে গেলেই তিনি উশৃঙ্খল আচরণ ও প্রাণনাশের হুমকি দিতেন। ওই দিন গভীর রাতে খাবার খাওয়ার পর আমার ম্যানেজার টাকা চাইলে তিনি উল্টো দুই লাখ টাকা চাঁদা দাবি করেন এবং বলেন, ব্যবসা করতে হলে তাকে চাঁদা দিয়েই করতে হবে।

‘খুন-জখমের ভয়ে আমি তিন দিন হোটেল বন্ধ রাখি। তার ভয়ে এলাকার মানুষ সব সময় আতঙ্কে থাকে’, যুবদল নেতা মেহেদীর ভয়ানক আচরণ তুলে ধরেন খোকন মিয়া।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. শহীদুল্লাহ বলেছেন, গত মঙ্গলবার গভীর রাতে ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে মেহেদী হাসান সাহসসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকালে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

অপরাধযুবদলমামলাচাঁদাবাজি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি