মাদারীপুর
বাজারে ভ্রাম্যমাণ আদালত, ১২ দোকানিকে জরিমানা

সংগৃহীত ছবি
মাদারীপুরের শিবচরের ভদ্রাসন বাজারের ১২ দোকানিকে নানা অনিয়মের দায়ে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এক বেকারির কর্মচারীকে দেয়া হয়েছে ৭ দিনের কারাদণ্ড।
শিবচরের সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার নেতৃত্বে বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত চলে অভিযান।
বাজারের কয়েকটি মিষ্টির দোকানে প্যাকেটসহ ওজন দিয়ে মিষ্টি বিক্রি করা হচ্ছিল। প্যাকেটগুলোর ওজন প্রায় ১৫০ গ্রাম পর্যন্ত বেশি। প্যাকেটসহ মিষ্টি ওজন করে ক্রেতাদের কাছ থেকে বছরে প্রায় ৫০ হাজার টাকা বাড়তি আয় করছিল দোকানগুলো। পরিদর্শনে এসব দেখে ১২ দোকানিকে ৫৭ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একজনকে দেওয়া হয় ৭ দিনের কারাদণ্ড। ধ্বংস করা হয় বিভিন্ন ভেজাল শিশু খাদ্য।
একই দিন এলাকার একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ভ্রাম্যমাণ আদালত।
‘নিষেধাজ্ঞা অমান্য করে অর্পিত সম্পত্তিতে একটি ভবন নির্মাণ করছিল একটি গোষ্ঠী। আমরা সেটা ভেঙে ফেলেছি’- অভিযান শেষে জানাচ্ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা শাইখা সুলতানা।
জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে বলেও সতর্ক করেছেন ভ্রামমাণ আদালতের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

