Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নিখোঁজের চার দিন পর ডোবায় মিলল কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩০
নিখোঁজের চার দিন পর ডোবায় মিলল কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ

চৌধুরী ফুয়াদ হাসান রোহান

রাজবাড়ী সদর উপজেলায় নিখোঁজের চারদিন পর এক কলেজছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার দাদসী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে বাড়ির কাছের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কলেজছাত্রের নাম চৌধুরী ফুয়াদ হাসান রোহান (১৯)। তিনি উপজেলার রঘুনাথপুর গ্রামের ফরহাদ চৌধুরীর ছেলে। তিনি রাজবাড়ী শহরের একটি বেসরকারি টেকনিক্যাল ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে খাবার খাওয়ার সময় রোহানের মোবাইল ফোনে একটি কল আসে। খাবার শেষে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। বিকাল ৪টা পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে কল করেন। তবে তার ব্যবহৃত দুটি ফোনই বন্ধ পাওয়া যায়। পরে আত্মীয়স্বজন, বন্ধু ও পরিচিতদের কাছে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় গত মঙ্গলবার রাজবাড়ী সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।

গতকাল বিকালে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরের একটি ডোবায় বস্তা ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বস্তা থেকে দুর্গন্ধ বের হওয়ায় তাদের সন্দেহ হয়। পরে লাঠি দিয়ে বস্তায় ধাক্কা দিলে ভেতর থেকে মানুষের একটি পা বেরিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন

কুমিল্লায় ধানক্ষেতে মিলল স্কুলছাত্রীর মরদেহ

০৮ অক্টোবর ২০২৬

রাজবাড়ীর পুলিশ সুপার মীর মুনির হোসেন জানিয়েছেন, রোহানের মরদেহ একটি বস্তায় ভরা ছিল। আরেকটি বস্তায় মাটি ভরে সেটি মরদেহের বস্তার সঙ্গে বেঁধে ডোবায় ফেলে দেওয়া হয়েছিল। মরদেহ ফুলে ওঠার পর বস্তাটি ভেসে উঠলে স্থানীয় বাসিন্দারা তা দেখতে পান।

তিনি আরও জানালেন, রোহান নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছে। তার ব্যবহৃত মোবাইল ফোনের তথ্য, পারিবারিক বিরোধ, প্রেমঘটিত কোনো বিষয় এবং বন্ধুদের মধ্যে বিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজবাড়ীকলেজছাত্রনিহতবস্তাবন্দি মরদেহ উদ্ধার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি