বিএনপি ৪, জামায়াত ৬, আ. লীগ বিজয়ী ৭ পদে

সংগৃহীত ছবি
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নিবার্চনে বিএনপি ৪টি, জামায়াত ৬টি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে ৭টি পদে।গতকাল শনিবার ভোট গ্রহণের পর দিবাগত রাত ২টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার অ্যাডভোকেট আহমদ কবির।
জানা যায়, এ নির্বাচনে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে মোট ১৭টি পদে প্রার্থীরা নির্বাচনে অংশ নেন। তাদের মধ্যে মোট ৪ জন বিজয়ী হয়েছেন।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচিতরা হলেন— সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান, সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাহ, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক শওকত ওসমান ও নির্বাহী সদস্য আজিজুল করিম।
অন্যদিকে, জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের ১৭ জন প্রার্থীর মধ্যে সাধারণ সম্পাদকসহ জয়ী হয়েছেন ৬ জন। তারা হলেন— সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার উদ্দিন হেলালী, জেষ্ঠ সহ-সভাপতি আবদুল বারী, সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) জিয়াউদ্দিন মাহমুদ তমাল, জেষ্ঠ নির্বাহী সদস্য একেএম শাহজালাল চৌধুরী ও মোহাম্মদ নেজামুল হক এবং নির্বাহী সদস্য এস এম জসিম উদ্দিন।
আর আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে ১৪ জন প্রার্থীর মধ্যে সহ-সাধারণ সম্পাদকসহ জয়ী হয়েছেন ৭ জন। তারা হলেন— সহ-সাধারণ সম্পাদক (হিসাব) মোহাম্মদ মহিউদ্দীন, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদা খানম কক্সী, জেষ্ঠ নির্বাহী সদস্য জিয়াউদ্দিন আহমদ ও ইকবালুর রশিদ আমিন সোহেল, সদস্য পদে পারভীন সুলতানা পিয়া ও সেকাব উদ্দিন।

