Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শিশু আবিরার চিঠি নজর কেড়েছে প্রধানমন্ত্রীর

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৯:০৭
শিশু আবিরার চিঠি নজর কেড়েছে প্রধানমন্ত্রীর

ছবি: আগামীর সময়

পটুয়াখালীর বাউফল-দুমকি উপজেলার মধ্যবর্তী লোহালিয়া নদীতে একটি সেতুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছে দাসপাড়া মডেল সরাসরি প্রথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আবিরা (৭)। চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরে তিনি সেতুটি দ্রুত বাস্তবায়নের জন্য নির্দেশনা দেন সেতুমন্ত্রীকে ।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পটুয়াখালীর লোহালিয়া নদীতে বগা সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে সরেজমিন পরিদর্শনে এসেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

রবিউল আলম বলেছেন, ‘আমি ধারণা করছি এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে আমরা বগা সেতুর কাজ শুরু করে দিতে পারব।এটি প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্পের অংশ। আমাদের ১৬ হাজার নৌপথ আছে। এটা আল্লাহর আর্শীবাদ। আমরা যদি এটাকে সঠিক ব্যবহার করতে পারি, তাহলে আধুনিক রাষ্ট্র তৈরি হবে।’

আবিরাকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বললেন, ‘আবিরার এই ইনোসেন্ট আপিল খুবই নির্মম। আমি ভিডিওটি অনেকবার দেখেছি। ছোট শিশু একটি সেতুর জন্য ভেবেছে। ওর তো এখন খেলনা নিয়ে খেলার কথা। আমাদের জেনারেশনটা কেমন হচ্ছে? শিশুটি উন্নয়ন নিয়ে ভাবছে। তার অধিকার নিয়ে ভাবছে। বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছে সে। তার মানে আমাদের জেনারেশন এগিয়ে যাচ্ছে।’

‘নতুন প্রজন্মকে আটকে রাখা যাবে না। জনগণের স্বার্থে  যেখানে-সেখানে ঐক্যবদ্ধ থাকতে চাই। আমি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আবিরাকে আবারও ধন্যবাদ জানাই,’ যোগ করলেন রবিউল আলম।

প্রধানমন্ত্রী ও সেতুমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে আবিরা। ‘কিছুদিন আগে আমার মা অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন। ঢাকায় নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না। তাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেদিন থেকেই আমার মনে হয়েছে সেতুটি হওয়া খুব জরুরি। তাই আমি প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলাম। তিনি সেতুমন্ত্রীকে পাঠিয়েছেন। আমার অনেক ভালো লাগছে,’ জানাল শিশুটি।

এদিকে বাউফলের বগা এলাকায় পৌঁছালে সেখানে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। মন্ত্রীর আগমন উপলক্ষে বিভিন্ন স্থানে গেট, ব্যানার ও ফেস্টুন টানানো হয়। এসব ব্যানারে জামায়াত নেতা ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং সেতুমন্ত্রীর ছবি থাকলেও প্রধানমন্ত্রীর ছবি না থাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদ জানান।

একপর্যায়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা মন্ত্রীর চারপাশে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখানে একটি সমাবেশের আয়োজন করা হলেও পরিস্থিতি বিবেচনায় মন্ত্রী সেখানে অংশ না নিয়ে দুমকি উপজেলায় আয়োজিত আরেকটি সমাবেশে যোগ দেন।



বাউফলশিশুর চিঠিপ্রধানমন্ত্রী তারেক রহমানশেখ রবিউল আলম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে