Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণ, ট্রলারসহ আটক ৩

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১৭:০৯
সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণ, ট্রলারসহ আটক ৩

তিন জেলেকে আটক করেছেন স্মার্ট টিমের বনরক্ষীরা, ছবি: আগামীর সময়

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে তিন জেলেকে আটক করেছেন স্মার্ট টিমের বনরক্ষীরা।

গতকাল শনিবার বিকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের বদরউদ্দিন খালে অভিযান চালিয়ে আটক করা হয় জেলেদের।

এ সময় মাছ ধরায় ব্যবহৃত একটি ট্রলার, বেশকিছু জালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

আটক জেলোর হলেন বাগেরহাটের শরণখোলার দক্ষিণ রাজাপুর গ্রামের বাচ্চু হাওলাদার, সবুর হাওলাদার ও মালিয়া রাজাপুর গ্রামের বেল্লাল হাওলাদার। এদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শরিফুল ইসলাম বললেন, শনিবার বিকালে কটকা অভয়ারণ্যের নদীতে টহলকালে বদরউদ্দিন খালে জেলেদের মাছ ধরতে দেখেন রঞ্জের স্মার্ট টিমের বনরক্ষীরা। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

এসিএফ আরো জানান, বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। এই সুযোগে অসাধু জেলে ও বন্যপ্রাণী শিকারিচক্র গোপনে বনে ঢুকে অপতৎপরতায় লিপ্ত হওয়ার চেষ্টা করে। এসব চক্র প্রতিরোধে বন বিভাগের টহল জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে।

সুন্দরবননিষেধাজ্ঞাআটক
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise