Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কুয়াকাটা সৈকতে পিতৃতর্পণ, দুর্গাপূজার অপেক্ষায় সনাতনীরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৫:০৪
কুয়াকাটা সৈকতে পিতৃতর্পণ, দুর্গাপূজার অপেক্ষায় সনাতনীরা

ছবি: আগামীর সময়

দেবী দুর্গার আগমনী বার্তা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব মহালয়া পালিত হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায়। প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় পিতৃতর্পণ, পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করেন ভক্তরা। মহালয়াকে ঘিরে দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে দুর্গাপূজার প্রতীক্ষা।

আজ শনিবার ভোর সাড়ে ৫টায় কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে মাদারীপুর থেকে আসা শতাধিক পিতৃতর্পণার্থীর অংশগ্রহণে তর্পণযজ্ঞ শুরু হয়।

চণ্ডীপাঠের মন্ত্রধ্বনি, উলুধ্বনি এবং ফুল, তুলসী, তিল ও খাদ্য নিবেদনের মধ্য দিয়ে ধর্মীয় আচার সম্পন্ন করা হয়।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা হয়। এদিন প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করা হয়। পাশাপাশি চণ্ডীপাঠ ও দেবীর আবাহনের মধ্য দিয়ে মা দুর্গাকে মর্ত্যে আমন্ত্রণ জানানো হয়। অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির জাগরণের প্রত্যাশায় মহালয়া সনাতন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।

মাদারীপুর থেকে কুয়াকাটায় আসা তর্পণার্থী শ্রী বিভাগ ঘোষ জানান, দেবতা, ঋষি ও পিতৃপুরুষদের সন্তুষ্টির উদ্দেশ্যে ফুল, তুলসী, তিল ও খাদ্য নিবেদনের মধ্য দিয়ে তর্পণ করা হয়েছে। এ বিশেষ দিনে মা দুর্গার কাছে তার প্রার্থনা, পৃথিবী থেকে সব অশুভ শক্তি, হিংসা ও বিদ্বেষ দূর হোক। সবাই যেন শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজে বসবাস করতে পারেন।

মহালয়ার তাৎপর্য তুলে ধরে বরিশাল মুরারী সেবা ট্রাস্টের পুরোহিত পণ্ডিত প্রেমসচী গোস্বামী জানান, সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহালয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এদিনের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয় এবং মা দুর্গার আগমনী বার্তা পাওয়া যায়। চণ্ডীপাঠ, পূজা-অর্চনা ও প্রার্থনার মাধ্যমে দেবীর কাছে সবার মঙ্গল কামনা করা হয়।

আরও পড়ুন

দিল্লিতে বাড়ির সামনে ধর্নায় বসে আটক মমতা

১০ অক্টোবর ২০২৬

মহালয়া কেবল ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির জাগরণের প্রতীক। দেবীর আবাহনের মধ্য দিয়ে ভক্তরা শান্তি, সম্প্রীতি ও কল্যাণের প্রত্যাশা করেন।

কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন মণ্ডল জানান, মহালয়ার দিনে দেবী দুর্গা কৈলাস ছেড়ে সন্তানদের নিয়ে মর্ত্যলোক তথা বাপের বাড়ির উদ্দেশে যাত্রা করেন বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে।

শাস্ত্র মতে, এবার দেবীর আগমন ঘটছে ঘোটক বা ঘোড়ায় এবং বিদায় হবে নৌকায়। এর ফলে ধরিত্রী শস্যশ্যামলা হবে, পর্যাপ্ত বৃষ্টিপাত হবে এবং ফসলের ফলন ভালো হবে বলে বিশ্বাস করা হয়।

তিনি আরও জানান, দেবী দুর্গার আবাহনকে কেন্দ্র করে প্রার্থনা, ভক্তি ও আধ্যাত্মিক আবহে শুরু হয়েছে দুর্গাপূজার অপেক্ষা। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এ উৎসব।

এদিকে, মহালয়া উপলক্ষে কুয়াকাটায় আগত পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সৈকতসহ পর্যটকদের সমাগমস্থলগুলোতে নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক নাজমুল হাসান জানান, পর্যটকেরা যেন কোনো ধরনের হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার না হন, সে বিষয়ে পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি পর্যটক ও দর্শনার্থীদের সচেতন থাকার এবং যেকোনো সমস্যায় ট্যুরিস্ট পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি।

কুয়াকাটাসনাতনীদুর্গাপূজা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক