Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে আলোচিত বিউটি পাচ্ছেন ‘গুণী শিক্ষক’ সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৭
‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে আলোচিত বিউটি পাচ্ছেন ‘গুণী শিক্ষক’ সম্মাননা

শিক্ষক বিউটি রানী পাল

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানের সঙ্গে হাঁটা ও নাচের ভিডিও প্রকাশ করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জের পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন।

তার পাশাপাশি সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে আরও ছয়জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হচ্ছে।

সিলেট জেলা ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এ নির্বাচন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

জেলা পর্যায়ে নির্বাচিত অন্য তিন শিক্ষক হলেন—সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মাত নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

আরও পড়ুন

গাজীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

২৩ সেপ্টেম্বর ২০২৬

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে আরও জানা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে তাদের জেলা পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচন করা হয়। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত ২১ সেপ্টেম্বরের এক স্মারকে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।

অন্যদিকে, সিলেট বিভাগের চার জেলা থেকে তিনজন শিক্ষককে বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তারা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা নিলুফার, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডলি রানী দেব এবং সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার নয়াবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম।

বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) এ কে এম সাইফুল হাসান স্বাক্ষরিত ২২ সেপ্টেম্বরের এক পত্রে বলা হয়েছে, বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

বিউটি রানী পাল চলতি বছর সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবেও নির্বাচিত হয়েছেন। ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে শিক্ষাদান, বিদ্যালয় ব্যবস্থাপনা ও সহশিক্ষা কার্যক্রমে তার অবদানের বিভিন্ন দিক মূল্যায়ন করে এ স্বীকৃতি দেওয়া হয়।

তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী। এর আগে ২০২৩ সালেও জেলা পর্যায়ে বাছাই করা গুণী শিক্ষকদের তালিকায়ও তার নাম ছিল।

গত জুলাইয়ে ‘শ্রাবণের মেঘ’ গানের সঙ্গে বিউটি রানী পালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তাকে নিয়ে ট্রল ও সমালোচনা করেন। এমনকি ভিডিও করার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও ওঠে।

তবে এ পরিস্থিতিতে তার পাশে দাঁড়ান সহকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ। দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষক ও নানা পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে একই গানের সঙ্গে নিজেদের ভিডিও প্রকাশ করে তার প্রতি সংহতি জানান। তারা ব্যক্তিস্বাধীনতা ও সৃজনশীল চর্চার পক্ষে মত দেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়টি নয়, বরং শিক্ষাক্ষেত্রে অবদান, শিক্ষাদান পদ্ধতি, বিদ্যালয় ব্যবস্থাপনা, সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা এবং সংশ্লিষ্ট নির্বাচনী মানদণ্ডের ভিত্তিতেই গুণী শিক্ষক নির্বাচন করা হয়েছে।

বিউটি রানী পালগুণী শিক্ষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    সরকারি হাসপাতালের আশপাশে ক্লিনিকের অনুমোদন নয়

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    ২১ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলার

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    এখনো ঘোর কাটছে না জিন্নাতের

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    সমৃদ্ধ সমাজ বিনির্মাণে যাকাতের অবদান

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    ১৬ বছর একদলীয় শাসনে জনগণকে অবরুদ্ধ করে রেখেছিল আ.লীগ

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    বনানীতে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হারানোর পর ছেলেকে বাঁচানোর যুদ্ধ