সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানের সঙ্গে হাঁটা ও নাচের ভিডিও প্রকাশ করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জের পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল জেলা পর্যায়ে ‘গুণী শিক্ষক’ সম্মাননার জন্য নির্বাচিত হয়েছেন।তার পাশাপাশি সিলেট জেলা ও বিভাগীয় পর্যায়ে আরও ছয়জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হচ্ছে।সিলেট জেলা ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এ নির্বাচন কার্যক্রম সম্...