Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৫:৫৬
মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় মানিকারচর বাজারে হাতেনাতে ধরা পড়েছেন দুই নারী পকেটমার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

গ্রেপ্তার হওয়া নারীরা হলেন তিতাস উপজেলার বৈদ্যেরকান্দি গ্রামের শিউলী আক্তার এবং হোমনা উপজেলার তাছলিমা আক্তার। বাজারে ভিড়ের সুযোগ নিয়ে সাধারণ মানুষের টাকা-পয়সা ও ব্যাগ চুরির অভিযোগে তাদের হাতেনাতে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানালেন, হাসনারা নামের এক নারী কেনাকাটার জন্য মানিকারচর বাজারে আসেন। একপর্যায়ে তিনি ওষুধ কিনতে যান। ওই সময় দোকানে ভিড়ের সুযোগ নিয়ে তার সাইডব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করেন শিউলী। বিষয়টি টের পেয়ে চিৎকার করে চোরকে ধরে ফেলেন হাসনারা।

পরে দেখা যায়, এই কাজে শিউলীর সঙ্গে তাছলিমা নামের আরও একজন সহযোগী ছিলেন। বাজারের ব্যবসায়ীরা তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশ টিম ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে ওসি জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া দুজনই মূলত পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন হাট-বাজারে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। শিউলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির একাধিক মামলা আছে। এই ঘটনায় ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে নতুন একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

মেঘনানারী পকেটমার
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise