Agamir Somoy E-Paper
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসুস্থদের ঠিকানা তাজুলের বৃদ্ধাশ্রম
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বরিশালে ১৮ মৃৎশিল্পী‌কে সম্মাননা

বরিশাল অফিস
agamir somoy
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১৭:৩৬
বরিশালে ১৮ মৃৎশিল্পী‌কে সম্মাননা

ছবি: আগামীর সময়

বাংলাদেশের ঐতিহ্যবাহী মৃৎশিল্পের সংরক্ষণ, প্রসার এবং এ শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের অবদানের স্বীকৃতি দিতে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা।

আজ শনিবার দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের ১৮ জন মৃৎশিল্পীকে বিভিন্ন বিভাগে সম্মাননা দেওয়া হয়।

তাদের মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিন আজীবন সম্মাননা পেয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ ইউনিয়নের প্রবীণ মৃৎশিল্পী নিরঞ্জন পাল।

মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা বরিশালের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের কনিষ্ঠ পুত্র ও শিল্পানুরাগী প্রকৌশলী ময়নুল আবেদিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিট পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) ড. মনিরুল ইসলাম আখন্দ।

সম্মেলন উপলক্ষে সকালে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চলের মৃৎশিল্পের ঐতিহ্য, বৈচিত্র্য ও স্বতন্ত্র কারুশৈলী তুলে ধরা হয়। এ সময় মৃৎশিল্পীদের হাতে তৈরি মাটির পাত্র, মনসার ঘট, পুতুল, শখের হাঁড়ি, মাটির খেলনা ও অন্যান্য ঐতিহ্যবাহী শিল্পসামগ্রীর নমুনা প্রদর্শন করা হয়। এসব শিল্পকর্ম দেখতে সম্মেলনে আসেন বিভিন্ন বয়সী দর্শনার্থী।

আরও পড়ুন

সম্পদের তথ্য গোপন, সাবেক পিআইওর বিরুদ্ধে দুদকের মামলা

১৭ অক্টোবর ২০২৬

অনুষ্ঠানে অংশ নেওয়া মৃৎশিল্পীরা সম্মাননা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, সময়ের পরিবর্তন, আধুনিক পণ্যের বিস্তার এবং মাটির তৈরি সামগ্রীর ব্যবহার কমে যাওয়ায় ঐতিহ্যবাহী এ শিল্প নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। শিল্পটিকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা, আর্থিক সহায়তা এবং মৃৎশিল্পীদের তৈরি পণ্যের বাজার সম্প্রসারণে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

সম্মেলনে আসা দর্শনার্থীরাও এ আয়োজনকে ঐতিহ্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন। তাদের মতে, দীর্ঘ ১৭ বছর ধরে আয়োজিত এ সম্মেলন নতুন প্রজন্মকে মাটির তৈরি শিল্পসামগ্রী ও দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিচ্ছে। বিশেষ করে শিশুদের কাছে হারিয়ে যেতে বসা ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দর্শনার্থীরা বলেন, শুধু সম্মেলন বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনে মাটির তৈরি পণ্যের ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি মৃৎশিল্পীদের পণ্যের প্রচার, বিক্রির সুযোগ সৃষ্টির আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সম্মেলনে গবেষক, শিল্পী, সংস্কৃতিকর্মী, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অতিথিরা বলেন, মৃৎশিল্প বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু প্রজন্মের শ্রম, সৃজনশীলতা ও জীবন-জীবিকা। তাই ঐতিহ্যবাহী এ শিল্পকে বাঁচিয়ে রাখতে শিল্পীদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে মাটির তৈরি পণ্যের ব্যবহার ও চাহিদা বাড়ানো জরুরি।

তাদের মতে, মৃৎশিল্পীদের সম্মাননা প্রদান এবং ঐতিহ্যবাহী শিল্পকর্ম প্রদর্শনের মধ্য দিয়ে এ শিল্পের প্রচার ও প্রসারের নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলার মৃৎশিল্পের ঐতিহ্য তুলে ধরতেও এ ধরনের সম্মেলন ভূমিকা রাখবে।

বরিশালমৃৎশিল্পীসম্মাননা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    মাধবপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই

    দেশের সব হাসপাতাল লাইব্রেরিতে রাখতে হবে জিয়া-খালেদা জিয়াকে নিয়ে লেখা তিন বই