Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নেত্রকোনা

শিশুর লাশ উদ্ধারের পর অপমৃত্যুর মামলা, অনুসন্ধানে মিলছে ‘হত্যা’

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৬
শিশুর লাশ উদ্ধারের পর অপমৃত্যুর মামলা, অনুসন্ধানে মিলছে ‘হত্যা’

শিশু আবু সুফিয়ান রাফির

নেত্রকোনা সদরের মেদনী ইউনিয়নের পশ্চিম উলুয়াটি গ্রামের শিশু আবু সুফিয়ান রাফির মরদেহ উদ্ধার করা হয়েছিল বাড়ির কাছের একটি জলাশয় থেকে। গত ২৬ জুনের ওই ঘটনায় থানায় হয়েছিল অপমৃত্যুর মামলা। পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিল শিশুটির মরদেহ। এরপর অনেকটা আড়ালেই চলে যায় রাফির মৃত্যুর ঘটনা।

কিন্তু ঘটনার দুই মাস ২৫ দিন পর নেত্রকোনাে এক সাংবাদিকের কাছে এসেছে একটি কল রেকর্ড। এরপর অনুসন্ধান ও যাচাই-বাছাই শুরু হয়। রাফির মৃত্যুর ঘটনায় অভিযুক্ত রুপা আক্তারের সঙ্গে তার স্বামী আবু রায়হানের কথোপকথনের রেকর্ডে উঠে এসেছে শিশুটিকে গলা চেপে হত্যা করা হয়।

রেকর্ডটি করেছেন আবু রায়হান, যিনি সম্প্রতি কাতার থেকে দেশে ফিরেছেন। তিনি নিজেও কথোপকথনে উঠে আসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কল রেকর্ডের বক্তব্য অনুযায়ী, রাফি রুপা আক্তারের বাড়ির ছাদে তার চার বছর বয়সী মেয়ের সঙ্গে খেলছিল। একপর্যায়ে শিশুর ধাক্কায় রাফি ছাদ থেকে নিচে পড়ে যায়। এরপর রুপা নিচে গিয়ে রাফির গলা চেপে ধরেন এবং মৃত্যু নিশ্চিত করে মরদেহ জলাশয়ে ফেলে আসেন—এমন বর্ণনা রয়েছে রেকর্ডে।

কল রেকর্ডের বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ জানায়, রেকর্ডটি তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন

ফ্যামিলি কার্ড শুমারির জনবল নিয়োগে অনিয়ম-স্বেচ্ছাচারিতা, প্রশ্ন সনদ নিয়েও

২৭ সেপ্টেম্বর ২০২৬

নিহত আবু সুফিয়ান রাফি নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের পশ্চিম উলুয়াটি গ্রামের মতিউর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, তখন ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত হলেও কীভাবে শিশুটির মৃত্যু হয়েছে, তা নিয়ে নানা প্রশ্ন ছিল। ছয় বছরের রাফি উচ্চতায় প্রায় তিন ফুট। এমন একটি ছেলে এক থেকে দেড় ফুট গভীরতার পানিতে ডুবে মারা যাওয়ার কথা নয়। বিশেষ করে জলাশয়ের অল্প পানিতে শিশুটির মৃত্যু কীভাবে হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।

কাতার থেকে সদ্য দেশে আসা আবু রায়হানের বক্তব্য, অপরাধ যে-ই করে থাকুক, তার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটানোর সাহস কেউ না পায়।

অপরদিকে কলে হত্যার বর্ণনাকারী রূপা আক্তারের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি জানান, আমাকে আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ফাঁসাতে চাচ্ছে। আমাকে যখন এলাকাবাসী সন্দেহ করে তখন আমার স্বামী আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলে। আমি তখন তাকে বলেছিলাম যদি আমি খুন করেও থাকি তুমি আমাকে বাঁচাইও। আমার দুইটা সন্তান আছে। আমার স্বামী অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক। আমাকে পরিবার থেকে বের করার উদ্দেশ্যে আমাকে ফাঁসাতে চাচ্ছে।

রুপা আক্তারের শ্বশুরবাড়ির লোকজনের অভিযোগ, এর আগেও তিনি তার দেবরকে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিলেন। এমনকি ননদের শিশু কন্যার গায়ে ফুটন্ত পানি ঢেলে হত্যার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাজহারুল ইসলাম বলেছেন, ময়নাতদন্তের রিপোর্টে পানিতে ডুবে মারা যাওয়ার লক্ষণ পাওয়া গেছে। ছাদ থেকে পড়লে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যেত। পুলিশের সুরতহাল রিপোর্টেও আঘাতের কোনো উল্লেখ নেই।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধারের পর অপমৃত্যু মামলা হয়েছে। এখন যে কল রেকর্ডটি পেয়েছি তা তদন্ত করে দেখা হচ্ছে।


নেত্রকোনাশিশুহত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর