Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

প্রেমের টানে চীনা যুবক কুষ্টিয়ায়, বয়সের বাধায় ভেঙে গেল বিয়ে

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ জুন ২০২৬, ২১:০৭
প্রেমের টানে চীনা যুবক কুষ্টিয়ায়, বয়সের বাধায় ভেঙে গেল বিয়ে

চীনা যুবক হাইশান ও বাংলাদেশি কিশোরী। ছবি: সংগৃহীত

প্রেমিকার টানে সুদূর চীন থেকে কুষ্টিয়ায় ছুটে এসেও বিয়ে করতে পারেননি চীনা নাগরিক হাইশান (৩৯)। প্রেমিকার বয়স বিয়ের জন্য আইনিভাবে উপযুক্ত না হওয়ায় পরিবার ও প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়ে যায় বিয়ে। পরে তাকে ঢাকায় পাঠিয়ে নিজ দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

বুধবার (১০ জুন) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপার সাওতা এলাকায় ঘটে এ ঘটনা।

স্থানীয়রা জানান, প্রায় আট মাস আগে ‘বিটিএস’ অ্যাপের মাধ্যমে পরিচয় হয় কুমারখালীর কিশোরীর ও চীনের হাইশানের। পরিচয়ের পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা একপর্যায়ে প্রেমের সম্পর্কে রূপ নেয়। সেই সম্পর্ককে পরিণতি দিতেই বুধবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হাইশান। পরে কিশোরী ও তার স্বজনরা তাকে কুষ্টিয়ায় নিয়ে যান।

তবে বিয়ের বিষয়ে আপত্তি জানায় প্রেমিকার পরিবার। এবারের এসএসসি পরীক্ষার্থী মেয়েটি এবং তার বয়স এখনো বিয়ের জন্য উপযুক্ত নয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা হস্তক্ষেপ করেন। পরে পরিবার ও প্রশাসনের সিদ্ধান্তে বিয়ে আর হয়নি।

আরও পড়ুন

২০-৩০ পার্সেন্ট লোপাট হয়ে গেলে বড় বাজেট করে লাভ নেই : অ্যাটর্নি জেনারেল

১১ জুন ২০২৬

আবেগাপ্লুত কণ্ঠে কিশোরী বলেছেন, ‘আমরা বিটিএস অ্যাপের মাধ্যমে পরিচিত হই। তাকে আমি ভালোবাসি। কিন্তু আমার বয়স কম হওয়ায় পরিবার রাজি নয়। তাই এখন বিয়ে করছি না। তবে আমি অপেক্ষা করব, বিয়ের বয়স হওয়া পর্যন্ত। এরপর হাইশান আবার এলে আমরা অবশ্যই বিয়ে করব।’

খালি হাতে ফিরলেও হাইশানের চোখে-মুখে ছিল অপেক্ষার প্রত্যাশা। ট্রান্সলেটর অ্যাপের মাধ্যমে তিনি জানান, ‘আমি তাকে বিয়ে করতেই এসেছিলাম। কিন্তু পরিস্থিতির কারণে সেটা সম্ভব হলো না। তবুও আমি আমার প্রিয়তমার জন্য দেড় বছর অপেক্ষা করতে রাজি।’ তার ভাষ্য, তাদের সম্পর্ক অনেক গভীর।

চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু বলেছেন, ‘চীনা যুবকের আগমনে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও এলাকাবাসী সতর্ক ছিল। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কিশোরীকে বিয়ে দেওয়া সম্ভব নয় বলে পরিবার ও প্রশাসন যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে।’

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতার জানান, বিষয়টি জানার পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের সহায়তায় চীনা যুবককে ঢাকায় পাঠিয়ে তার নিজ দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

চীনা যুবক কুষ্টিয়ায়বিয়েপ্রেম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!